আগন্তুক ও নটবর

আগন্তুক ও নটবর

  • 13 Aug, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Girish Mancha: Kolkata

আগন্তুক

  • ইজরায়েল হোরোভিটজের The Indian Wants the Bronx অবলম্বনে
  • একটি প্রান্তিক, প্রায় বিস্মৃত রেলস্টেশন—অনন্তপুর। আধুনিক সময়েও স্টেশনটি যেন কয়েক দশক পিছিয়ে পড়ে আছে। শেষ রাতের ট্রেন থেকে নেমে আসে মণিপুরের এক অপরিচিত মানুষ—তোম্বা। ভাষাগত অক্ষমতার কারণে সে নিজের পরিচয় বা গন্তব্য বোঝাতে পারে না। আর সেই অক্ষমতাই মুহূর্তের মধ্যে তাকে সন্দেহের কেন্দ্রে পরিণত করে।
  • দুই স্থানীয় যুবক—রাজা ও রবি—প্রথমে কৌতূহল, পরে ভয় এবং শেষ পর্যন্ত উন্মত্ত সন্দেহে তোম্বাকে ঘিরে ফেলে। তার মুখের গড়ন, ভাষা ও জাতিগত পরিচয়কে ভিত্তি করে তাকে ‘চীনের গুপ্তচর’ বলে চিহ্নিত করা হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন এক পুলিশকর্মীও সেই সন্দেহকে সত্য বলে প্রতিষ্ঠা করতে উদ্যত হয়। পরিচয়পত্র কেড়ে নেওয়া, ব্যাগ তল্লাশি, অপমান এবং নির্যাতনের মধ্য দিয়ে একজন নিরীহ মানুষ ধীরে ধীরে তার মানবিক মর্যাদা হারাতে থাকে।
  • নির্মমতার চূড়ান্ত মুহূর্তে তোম্বা মাটিতে লুটিয়ে পড়ে। ভয়ে সবাই পালিয়ে যায়। কেবল সমাজের চোখে ‘পাগল’ বলে পরিচিত এক মানুষই তার পাশে দাঁড়ায়। তার স্পর্শেই যেন আবার প্রাণ ফিরে পায় তোম্বা, যে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়—বাস্তব, স্মৃতি না প্রতীক, তার উত্তর অমীমাংসিত থেকে যায়।
  • “আগন্তুক” কেবল একজন অপরিচিত মানুষের গল্প নয়; এটি ভিন্ন পরিচয়কে ঘিরে জন্ম নেওয়া ভয়, গুজব, ক্ষমতার অপব্যবহার এবং মানবিকতার ক্রমশ ক্ষয় হয়ে যাওয়ার এক তীব্র নাট্যভাষ্য। নাটকটি শেষ পর্যন্ত দর্শকের সামনে একটাই প্রশ্ন রেখে যায়—আসলে আগন্তুক কে? সেই অচেনা মানুষ, নাকি আমাদের ভেতরে প্রতিনিয়ত বেড়ে ওঠা অমানবিকতা?
  • অভিনয়ে: কমল চট্টোপাধ্যায়, অরিজিৎ পাইন, রাজু ধর, ভিভান্ত বোস, বিক্রম সূত্রধর ও অনির্বাণ সরকার
  • নির্দেশনা – রাহুল দাস
  • সহকারী পরিচালনায় – পুরুষোত্তম রায়
  • মঞ্চ – দেবব্রত মাইতি
  • আলো – সৌমেন চক্রবর্তী
  • মেকআপ – সুরজিৎ পাল
  • আবহ প্রক্ষেপণ – কল্যাণ সরকার
  • পোশাক – দেবদত্ত রাহা
Share Event:

Venue: Girish Mancha

  • Premium @ ₹500

    Stock:: 22 seats

  • Gold @ ₹300

    Stock:: 35 seats

  • General @ ₹200

    Stock:: 36 seats

Premium₹500
Gold₹300
General₹200

Venue

Girish Mancha

Baghbazar Kolkata

Organizer & Others

  • Organizer:Dumdum Biswarupam
  • Director:
  • Writer:
  • Artists:

RELATED EVENTS

যাত্রা গোপাল
  • 17 Aug, 26
  • 06:30 PM - 08:35 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
ভৈরব হরষে
  • 13 Aug, 26
  • 06:00 PM - 08:00 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
যে জানলাগুলোর আকাশ ছিল
  • 19 Sep, 26
  • 06:00 PM - 08:40 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
নরক গুলজার
  • 15 Aug, 26
  • 02:30 PM - 05:00 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now