আজব লাইব্রেরী
- 14 Feb, 26
- 06:45 PM - 08:25 PM
- Shishir Mancha: Kolkata
ভালোবাসার দিনে ভালোবাসার শহরে কাল্পিকের “আজব লাইব্রেরী”…
- হারুকি মুরাকামির উপন্যাস অবলম্বনে নির্মিত বারাসাত কাল্পিকের প্রযোজনা ‘অদ্ভুত লাইব্রেরি’, আজকের সমাজের শিক্ষা, শাসন ও মানবিকতার জটিল দ্বন্দ্বকে মঞ্চে রূপ দিয়েছে গভীর দার্শনিক ভাষায়।
- দেবব্রত ব্যানার্জির নির্দেশনায়, সুদীপ বসুর রূপান্তর ও অভি চক্রবর্তীর মর্মস্পর্শী সংলাপে ফুটে উঠেছে এক কিশোরের বিভীষিকাময় অভিজ্ঞতা। একটি লাইব্রেরির কথা- যেখানে জ্ঞানই হয়ে উঠেছে শিকল, আর পাঠই মৃত্যুর ছায়া। প্রসুন ব্যানার্জির লাইব্রেরিয়ান চরিত্র ধরা দেয় মূর্তিমান ক্ষমতা হয়ে, অজয় বিশ্বাসের ভেড়ামানুষ হয়ে ওঠে দ্বিধাগ্রস্ত বিবেকের প্রতীক।
- অর্ণব রায়ের আলো, নীলাংশুক দত্তের আবহসঙ্গীত, আর দৃশ্যশিল্পের বিমূর্ত নির্মাণ দর্শককে টেনে নিয়ে যায় এক স্বপ্নময় আতঙ্কের জগতে।
- জ্ঞান ও মৃত্যুর সূক্ষ্ম রেখাকে প্রশ্নবিদ্ধ করে এই নাটক শেষে সময়ের পাতায় লিখে রাখে এক কিশোরের উপলব্ধি—“লাইব্রেরি আর শ্মশান একই পথে”।‘অদ্ভুত লাইব্রেরি’ শেষ পর্যন্ত হয়ে ওঠে ভালোবাসাহীন শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে এক গভীর মানবিক আর্তি, এক নিঃশব্দ প্রতিবাদ।
![]()
|
Available Ticket : 17 |
Premium @ ₹200 14 February, 2026 |
₹200 | |
|
Available Ticket : 36 |
General @ ₹100 14 February, 2026 |
₹100 |
RELATED EVENTS
শ্রী ও নিধুবাবু কথা
- 08 Mar, 26
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
