অমলের চিঠি ও চলো সাঁতরাই
- 22 Oct, 26
- 06:30 PM - 08:40 PM
- Tapan Theatre: Kalighat
প্রথম দর্শন
অমলের চিঠি
- রবি ঠাকুরের ডাকঘর সকলের জানা। ডাক হরকরার চিঠির আশায় অমল আলো হয়ে গেছিলো, এখনও আকাশে দেখা যায় রবির অমলকে আর চিঠি গুলো জমা হতে হতে দোপাটি হয়ে গেছে। তাই ‘অমলের চিঠি’ নাটকে অমল নিজেই ঝোলা কাঁধে নিয়ে, পায় ঘুঙুর পড়ে, বেরিয়েছে চিঠি বিলি করতে, যে ছুটির চিঠি, আলোর চিঠি যে চিঠি পথ দেখায় অন্তরের, অন্দরের। এই পরিবেশনা রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ অনুপ্রাণিত তবে নতুন করে সম্পাদিত।
- নির্দেশনা : প্রীতম চক্রবর্তী
- অভিনয় : তনিমা, প্রীতম, অভীপ্সা
- সঙ্গীতে: ধ্রুব, নীলাদ্রি, নিরজ, হেমাঙ্গিনী
- আলো: সঞ্জয়
- সামগ্রিক সহায়তায়: কাজল
দ্বিতীয় দর্শন
চলো সাঁতরাই
- ধ্বংসস্তূপের মাঝে এক সকালে শুরু হয় নাটক ‘ চলো সাঁতারাই’। ঘুমিয়ে থাকা এক অচেনা মেয়েকে দেখে দুই যুবক নিজের মনের মতো করে তাকে আপন ভাবতে চায়, একজন দেখে হারিয়ে যাওয়া প্রেমিকা, অন্যজন হারানো বোন। অধিকার প্রতিষ্ঠার এই জেদ গড়ায় এক অদ্ভুত কাল্পনিক সাঁতারের খেলায়, যা আসলে মানুষের ভেতরের অহংকার, ফাঁপা স্বপ্ন আর চাওয়া-পাওয়ার লড়াই। কিন্তু মেয়েটি যখন জানায় সে কারও কল্পনা নয়, বরং ঘরছাড়া এক উদ্বাস্তু মানুষ, তখনই তাদের তৈরি সব মিথ্যে খোলস ভেঙে পড়ে। যাওয়ার আগে মেয়েটি তাদের দাঁড় করিয়ে দেয় এক নির্মম সত্যি ও বিবেকের মুখোমুখি। নাটকটি মনে করিয়ে দেয়, জীবনের এই উত্তাল সমুদ্রে নিজেকে ঠিক আর অন্যকে ভুল প্রমাণের চেয়েও বড় সত্যি হলো—সব ভেদাভেদ ভুলে একে অপরকে শুধু মানুষ হিসেবে ভালোবাসতে পারা।
- মূল নাটক: মৈনাক সেনগুপ্ত
- অভিনয়ে: তনিমা, সৌমেন, প্রীতম
- পরিমার্জনা ও নির্দেশনা: নীরজ মন্ডল
Venue: Tapan Theatre
-
Premium @ ₹200
Stock:: 36 seats
-
General @ ₹100
Stock:: 36 seats
Premium₹200
General₹100
