অস্ফুট কোরক

অস্ফুট কোরক

  • 25 Nov, 26
  • 06:00 PM - 08:45 PM
  • Ram Mohan Hall: Kolkata
  • বিংশ শতাব্দীর তিরিশ-চল্লিশ দশকের “ক্ষুব্ধ স্বদেশভূমি”-র উত্তাল কালবেলার দর্পণে সুকান্ত ভট্টাচার্য-র স্বল্পায়ু জীবনযাপনের সত্যভাষী প্রতিবিম্ব এই নাট্যালেখ্য।
  • সংস্কৃতজ্ঞ, ধর্মনিষ্ঠ, রক্ষণশীল, মধ্যবিত্ত পারিবারিক পরিমণ্ডলে বেড়ে-ওঠা এক বিস্ময় বালকের সমাজ-রাজনীতি-সংস্কৃতি চেতনার উন্মেষ-উত্তরণ-বিকাশে সহায়তা করেছিল বৃহত্তর বিদ্বৎসমাজের জ্যোতিষ্কপ্রতিম যে বিশিষ্টজনদের সান্নিধ্য, প্রশ্রয় ও প্রণোদন — মুজাফফর আহমদ থেকে সোমনাথ লাহিড়ী, সুভাষ মুখোপাধ্যায় থেকে জগন্নাথ চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায় — তাঁরা সব এই আলেখ্যের অন্যতম পার্শ্বচরিত্র। যে দুরারোগ্য ব্যাধি সুকান্তর অকালমৃত্যুর কারণ, তার সংক্রমণের অনিবার্যতা ও প্রতিরোধের ব্যর্থপ্রয়াস — সব-ই অনুপুঙ্খ্যে আখ্যাত হয়েছে এই নাটকে। এবং নিবিষ্ট অভিনিবেশে অন্বেষিত হয়েছে সেই অমীমাংসিত প্রশ্নের উত্তর : বিধিবদ্ধ মতাদর্শে জারিত সযত্ন অভিভাবকত্বের অনুশাসন কি সুকান্তর বিমুক্ত মননের ও সৃজনশীলতার প্রতিবন্ধক হয়ে উঠছিল ক্রমশ ? তার সৃষ্টিকর্মকে একদেশদর্শী ক’রে তুলছিল ? সম্ভাব্য বনস্পতিকে বনসাই-তে সীমাবদ্ধ করে রাখছিল?
  • যদিও, স্বঘোষিত “দুর্গতজনের মুখপাত্র” সুকান্তর “চিত্তে ও চিন্তায়, ধ্যানে ও জ্ঞানে, প্রকাশে ও প্রেরণায় জনসাধারণের অভাব-অনাহার, পীড়া-পীড়ন আর মৃত্যু-মন্বন্তর কে প্রবল উপলব্ধি”-র প্রমূর্ত সাক্ষ্য-প্রমাণ-ই এই নাটকের প্রথম ও প্রধান অন্বিষ্ট।
  • শব্দ প্রক্ষেপন – সৌম্য ভট্টাচার্য
Share Event:
Select Ticket

Available Ticket : 100
Premium @ ₹200
25 November, 2026
First Come First Serve Basis ₹200

Venue

Ram Mohan Hall

267, Acharya Prafulla Chandra Road

Organizer & Others

  • Organizer:সংবিৎ
  • Director:নাটক/সঙ্গীত/পরিচালনা - ইন্দ্র মাইতি
  • Writer:ইন্দ্র মাইতি
  • Artists: সায়ন, সত্যম, অঙ্কিতা, তিথি, শিল্পা, শীর্ষেন্দু, দেবাশিস, উপল, কিশোর, শুভাশিস, দিব্যেন্দু, জুয়ানিতা, চন্দ্রানী, প্রদীপ, মীনাক্ষী, রঞ্জনা।

RELATED EVENTS

Hamlet
  • 27 Nov, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Gyan Manch
    Pretoria Street,Kolkata
Book Now
পদ্মা নদীর মাঝি
  • 28 Dec, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Uttarpara Gana Bhawan
    GT Rd,Uttarpara
Book Now
মেঘনাদবধ কাব্য
  • 24 Dec, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Kalamandir
    48, Shakespeare Sarani Rd
Book Now
আরণ্যক
  • 01 Dec, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now