Coffee Murder
- 04 Apr, 26
- 08:00 PM - 09:00 PM
- Tapan Theatre: Kolkata
Coffee Murder.. ( কফি মার্ডার )
A lot really can happen over a cup of coffee
- Playwright – Barin Chakraborty
- Sound and Silence – Krishnendu Chatterjee
- Light & Shadow – Koushik Brata Dey
- Scenography & Direction – Arindam Ghosh
- On stage :- Sayan Mukherjee, Anasuya Roy & Arindam Ghosh
- বিজ্ঞাপনের মায়াজালে আটকে ক্রেতা—
যাহা দৃশ্য , তাই হয় বিক্রিত। - আমরা ভাবি আমরা স্বাধীন। আমরা নিজের পছন্দে কিনি, নিজের ইচ্ছায় দেখি, নিজের সিদ্ধান্তে বেছে নিই। কিন্তু সত্যি কি তাই? নাকি অদৃশ্য কোনো শক্তি নীরবে আমাদের পছন্দ, আমাদের ইচ্ছা, এমনকি আমাদের চিন্তাকেও পরিচালনা করছে?
- প্রতিদিন, প্রতিনিয়ত, আমরা বয়ে যাই সেই অদৃশ্য স্রোতে—নিজেদের অজান্তেই।
- একবার সোশ্যাল মিডিয়ায় ভুল করে কোনো বিজ্ঞাপনের দিকে তাকালেই শুরু হয় এক অদ্ভুত খেলা। সেই বিজ্ঞাপন যেন আপনাকে চিনে ফেলে। আপনি স্ক্রল করেন, কিন্তু সে আপনাকে ছাড়ে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব—সব জায়গায় সে আবার ফিরে আসে। একই ছবি, একই পণ্য, একই প্রলোভন।
- ধীরে ধীরে আপনি বুঝতেও পারেন না কখন আপনার কৌতূহল প্রয়োজন হয়ে উঠল, আর প্রয়োজন আসক্তিতে বদলে গেল।
- বিজ্ঞাপন আপনাকে শুধু অনুসরণই করে না—সে আপনার চারপাশের মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে। রক্তবীজের মতো।
- একটি থেকে জন্ম নেয় আরেকটি, তারপর আরেকটি, তারপর আরও অসংখ্য। এই ভয়ংকর বাস্তবতার মধ্যেই শুরু হয় এক রহস্যময় ঘটনার গল্প।
- শ্রী বারীন চক্রবর্তী রচিত এবং অরিন্দম ঘোষ পরিচালিত “কফি মার্ডার” আমাদের সেই নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করায়— খুনি কে? কফির কাপ? কফিশপের কেউ? নাকি এমন কোনো শক্তি, যাকে আমরা দেখতে পাই না কিন্তু প্রতিদিন তার প্রভাবের মধ্যে বাস করি?
- এটি সেই সমাজের গল্প, যেখানে মানুষ অজান্তেই নিয়ন্ত্রিত হয়। যেখানে বিজ্ঞাপন শুধু পণ্য বিক্রি করে না, মানুষের মনও কিনে নেয়। যেখানে প্রযুক্তি ধীরে ধীরে মানুষের স্বাধীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়।
|
Available Ticket : 21 |
Premium @ ₹300 04 April, 2026 |
First Come First Serve Basis | ₹300 |
|
Available Ticket : 36 |
Gold @ ₹200 04 April, 2026 |
First Come First Serve Basis | ₹200 |
|
Available Ticket : 61 |
General @ ₹100 04 April, 2026 |
First Come First Serve Basis | ₹100 |
