দাগ

দাগ

  • 18 Sep, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Gyan Manch: Kolkata
  • সব দাগ রক্তের নয়।
  • কিছু দাগ জন্মায় বিশ্বাসে।
  • কিছু দাগ ভালোবাসায়।
  • আর কিছু দাগ—ইতিহাস নিজের হাতে এঁকে দেয় মানুষের মুখে।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘ঘরে বাইরে’-কে অবলম্বন করে নির্মিত ‘দাগ’ কোনো পুনর্কথন নয়। এটি এক সমকালীন পুনর্নির্মাণ—যেখানে রাষ্ট্রের ভাষা, জনতার উন্মাদনা, সংবাদ, প্রচার, মতাদর্শ এবং ব্যক্তিগত সম্পর্কের ভাঙাগড়া আজকের সমাজ-রাজনীতির অন্ধকার ও আলোর ভেতর নতুন অর্থ খুঁজে নেয়।
  • নাটকের কেন্দ্রে রয়েছে কয়েকটি মানুষ—ভালোবাসা, বিশ্বাস, আদর্শ এবং উচ্চাকাঙ্ক্ষার টানাপোড়েনে যাদের জীবন ক্রমশ বদলে যেতে থাকে। একদিকে ক্ষমতার মোহে আচ্ছন্ন এক ক্যারিশম্যাটিক রাজনৈতিক মুখ – সন্দীপ, অন্যদিকে নৈতিকতার প্রশ্নে দ্বিধাবিভক্ত এক বিবেকবান মানুষ- নিখিল,  আর মাঝখানে দাঁড়িয়ে এক নারী, বিমলার আত্মসন্ধান—যার চোখ দিয়ে আমরা দেখি সমাজ, রাষ্ট্র এবং মানুষের ভেতরের অদৃশ্য যুদ্ধ। তাদের চারপাশে ঘুরে বেড়ায় আরও কিছু চরিত্র—যারা কখনও প্রত্যক্ষ, কখনও নীরব সাক্ষী হয়ে ওঠে এই সময়ের।
  • যখন সত্যের চেয়ে উচ্চকণ্ঠ বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, যখন দেশপ্রেমের সংজ্ঞা প্রতিদিন বদলে যায়, যখন মানুষের পরিচয় তার মানবিকতার আগে তার অবস্থান দিয়ে বিচার হয়—তখন প্রশ্ন জাগে, ঘর আসলে কোথায়? বাইরে-ই বা কত দূর?
  • ‘দাগ’ উত্তর দেয় না।শুধু আয়নাটা সামনে ধরে।
  • হয়তো নাটক শেষ হয়ে যাবে।কিন্তু অন্ধকার প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসার পরও, একটি প্রশ্ন অনেকক্ষণ আপনার সঙ্গেই হাঁটবে—দাগটা কার?
  • “এই নাটক কোনো পক্ষের নয়; এই নাটক সাহসীদের জন্য যারা প্রশ্ন করতে ভয় পায়না।”

 

Share Event:

Venue: Gyan Manch

  • Premium @ ₹200

    Stock:: 67 seats

  • Gold @ ₹150

    Stock:: 69 seats

  • General @ ₹100

    Stock:: 69 seats

Premium₹200
Gold₹150
General₹100

Venue

Gyan Manch

Pretoria Street,Kolkata

Organizer & Others

  • Organizer:ব্যারাকপুর কারুবাস থিয়েটার গ্রুপ
  • Director:অর্ঘ্যদীপ ব্যানার্জ্জী
  • Writer:অর্ঘ্যদীপ ব্যানার্জ্জী
  • Artists:শুভ্রাংশু চ্যাটার্জ্জী, স্নেহা ঘোষ, অর্ঘ্যদীপ ব্যানার্জ্জী, সৌরভ গোস্বামী, অয়ন্তন দেব, সৌমেন্দু বিশ্বাস, ঋতশ্রী ব্যানার্জ্জী, সৌম্যজিৎ চৌধুরী, অর্পণ মুখার্জী, সৌম্যদীপ নায়েক, নীলাদ্রি সর্দার, সৃজনী মজুমদার, মনোসিজ বিশ্বাস, অর্ণব সামন্ত, রিধিমা জয়সাওয়ারা, বাপ্পা সেন

RELATED EVENTS

মন্টু ও মার্ক্স
  • 06 Sep, 26
  • 06:30 PM - 08:40 PM
  • Gyan Manch
    Pretoria Street,Kolkata
Book Now
সিজার
  • 08 Sep, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
চিঠি @ কলেজস্ট্রিট
  • 18 Sep, 26
  • 07:00 PM - 08:00 PM
  • University Institute Hall
    College Square
Book Now
সওদাগরের নৌকা
  • 30 Sep, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now