গহ্বর
- 09 Nov, 26
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts: Kolkata
- নিখিলেশ, এক ক্ষয়িষ্ণু জমিদার বাড়ির আপাত চটকদার কিন্তু মেধাহীন, উচ্চাকাঙ্খী যুবক। নীতিবাগিশ, অসহায়, সম্পদহীন বাবা অখিলেশ ঘড়ুই তার ভালো মানুষি দিয়ে পারে না স্ত্রী মৃণালিনী ও ছেলের এই উচ্চাকাঙ্খায় বেড়ি পরাতে। তারা পরিচিত এক ধনী শিল্পপতির পরিবারকে অবলম্বন করে নিজেদের অবস্থার পুনরুদ্ধারে উদ্যত। পতিতপাবন পাল, পারিবারিক সম্পত্তিকে নানা প্রয়াসে বিভিন্ন ভাবে লগ্নি করে অর্থ উপার্জনে সফল।
- কিন্তু শরীর এখন ভগ্নপ্রায়। সংসারেও হারিয়েছেন প্রথমা স্ত্রীকে। তাদের এক বিকলাঙ্গ মেয়ে ও তার দ্বিতীয়া স্ত্রী নিয়ে এখন তার সংসার, অস্থির। ফলে এই বিপুল ব্যবসায়িক কর্মভার ও সম্পত্তি রক্ষার্থে সে নির্ভর করতে বাধ্য হয় তার বন্ধুপুত্র নিখিলেশের উপর। মায়ের প্ররচনায় ও স্বভাবগত মহিলা-প্রীতির দুর্বলতায় নিখিল আবদ্ধ হয় সেই দ্বিতীয়া স্ত্রী অনুসূয়ার সঙ্গে অবৈধ সম্পর্কে।সীমাহীন লোভ ও কামনার প্রশ্রয়ে অন্ধকার মনের গহ্বরে ডালপালা মেলে। তাদের সাম্রাজ্য বিস্তারের ষড়যন্ত্রের শিকার হয় পতিত পাবণ।
- বিষ প্রয়োগে হত্যা সংগঠিত হয়। সাম্রাজ্য ও রানী দুই ই যায় নিখিলেশের অধিকারে। সময়ের বহমানতার টানাপোড়েনে নিখিল আবার অনুসূয়ার থেকে সরতে থাকে।আর নির্ভরশীল হয়ে উঠতে থাকে ‘নেশা’ ও ঐ বিকলাঙ্গ অথচ শিক্ষিতা মেয়ে আলোকিনীর উপরে। সামাজিক সম্পর্কে বাবা-মেয়ে হলেও তাদের এক সন্তান এসে পরে।
- ভবিষ্যতে সম্পদ হারানোর লোভের বশবর্তী হয়ে মা ও স্ত্রী নিখিলকে বাধ্য করে , সেই সন্তানের অকাল প্রসবে ও হত্যায়। বার বার জয় হতে থাকে অন্ধকারের। অসুস্থ আলোকিনীকে সরিয়ে সম্পত্তি নিষ্কণ্টক করতে আয়োজন হয় তার বিবাহের।কিন্তু নেশার ঘোরেই হোক বা অনুশোচনায় নিখিলেশ আজ সকল কৃতকর্মের স্বীকারোক্তিতে উদ্যত।
- লোভ,উচ্চাকাঙ্ক্ষা, কামনা – বাসনার উপর যেন কিছুটা হলেও ধাক্কা লাগে। কোন এক ক্ষীন আলোক রশ্মি কি তবে এই গাঢ় অন্ধকারেও কোন এক আশার সঞ্চার করে?
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹300
Stock:: 34 seats
-
Gold @ ₹200
Stock:: 40 seats
-
General @ ₹100
Stock:: 41 seats
Premium₹300
Gold₹200
General₹100
