গন্ধরাজ

গন্ধরাজ

  • 18 Jun, 26
  • 06:45 PM - 08:30 PM
  • Madhusudan Mancha: Kolkata
  • উচ্চপদস্থ অফিসার অর্জুন চ্যাটার্জির জীবনে এক অদ্ভুত সমস্যা হয়েছে। এমনিতে তাঁর কোন কিছুর অভাব নেই– সুন্দরী বৌ, মেধাবী মেয়ে, কোলকাতার অভিজাত এলাকায় ডুপ্লেক্স ফ্ল্যাট, গাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স, জুয়েলারি, কেতা– এমনকি একজন কচি মারকাটারি বান্ধবীও আছে । সমস্যাটি হল ইদানিং চারপাশের সবাই তাঁর গা থেকে নাকি ইঁদুর পচা, নাকি পচা লাশের গন্ধ পাচ্ছে। অথচ তিনি নিজে তো কোন গন্ধ ই পাচ্ছেন না। জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বউ শোবার ঘরে ঢুকতে দিচ্ছে না, সহকর্মীরা নাক চাপা দিচ্ছে— তবে বান্ধবী খানিকটা সহ্য করছেন, স্বার্থের কারণে। শেষে বিরক্ত হয়ে অর্জুন বাবু ,তাঁর এক পুরোনো বন্ধুর পরামর্শে গন্ধ তাড়ানোর জন্য এক বিখ্যাত ডাক্তারের কাছে গেলেন– ডাক্তারবাবু তাঁকে পরীক্ষা করলেন,তারপর গম্ভীর মুখে বাইরে অপেক্ষা করতে বলেন। অর্জুন জানতে চাইলেন, তাঁর কি হয়েছে। আর তারপর অদ্ভুত ভাবে শুনতে পেলেন, ডাক্তার তাঁর এক বন্ধু ডাক্তার কে কাতর ভাবে অনুরোধ করছেন, তাঁর চেম্বারে আসতে— কারণ এক জন অদ্ভুত পেশেন্টকে তিনি বসিয়ে রেখেছেন, যাকে জীবন্ত মানুষ মনে হলেও, আসলে সে একটি গলিত লাশ মাত্র। যার হার্ট, লাংস, কিডনি কিছুই নেই, দুর্গন্ধে ভরা এক শবদেহ। অর্জুন বাড়ি ফিরে আসে। ফ্ল্যাটে ঢোকে, কিন্ত অপেক্ষারত স্ত্রী ও কন্যা ,তাঁকে দেখতে বা শুনতে ও পায় না। অর্জুন বারবার নিষ্ফল ডাকাডাকি করে। কেউ তাকে দেখতে পাচ্ছে না। ওর মনে হয় ও সত্যিই মরে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই সে হঠাৎই উপলব্ধি করে, এতকাল সে অনেক দুর্নীতি করেছে, পরের মুখের গ্রাস কেড়ে প্রাসাদ বানিয়েছে, প্রচুর অনৈতিক কাজ করে বিপুল অর্থ উপার্জন করেছে। আর সেই সঙ্গেই সে প্রথমবার নিজের গায়ের তীব্র লাশ পচা গন্ধ পায়। ততক্ষণে দুর্নীতির জাল তাকে ঘিরে ধরেছে, বাঁচার পথ নেই, অর্জুন বাঁচার শেষ চেষ্টা করে, স্ত্রীকে ডাকে, কিন্ত কৃতকর্ম তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অজগরের মত। এরপর কি জানতে হলে দেখতে হবে গন্ধরাজ।
  • গল্প:- ওঙ্কার নাথ ভট্টাচার্য
  • নাটক:- নটরাজ দাশ
  • নির্দেশনা:- সুমনা চক্রবর্তী
  • আলো- বাবলু সরকার।
  • মঞ্চ ভাবনা ও রূপসজ্জা:- সুশান্ত চক্রবর্তী।
  • আবহ:- অনির্বাণ দত্ত
  • ধ্বনি প্রক্ষেপন :- রবিন দাস
  • মঞ্চ নির্মান:- অজিত রায়।
Share Event:

Venue: Madhusudan Mancha

  • Premium @ ₹300

    Stock:: 67 seats

  • Gold @ ₹200

    Stock:: 38 seats

  • General @ ₹100

    Stock:: 47 seats

Premium₹300
Gold₹200
General₹100

Venue

Madhusudan Mancha

Gariahat Road,Dhakuria ,Kolkata

Organizer & Others

  • Organizer:Behala Anudarshee
  • Director:সুমনা চক্রবর্তী
  • Writer:গল্প:- ওঙ্কার নাথ ভট্টাচার্য / নাটক:- নটরাজ দাশ
  • Artists:ধ্রুব মুখার্জী, ভাস্কর সান্যাল, সপ্তর্ষি ভৌমিক, অশোক ব্যানার্জি, রাজা ভট্টাচার্য, রাজু দাস, অবন্তিকা সেনগুপ্ত, শর্মিলা চ্যাটার্জি ও সুমনা চক্রবর্তী।

RELATED EVENTS

আলোর পথযাত্রী
  • 25 Jun, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Madhusudan Mancha
    Gariahat Road,Dhakuria ,Kolkata
Book Now
শেষ প্রশ্ন
  • 16 Jun, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
আবু হোসেন
  • 04 Jul, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
নোলক
  • 28 Jun, 26
  • 03:00 PM - 05:10 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now