গোরাঃ১৯৯২

গোরাঃ১৯৯২

  • 19 Apr, 26
  • 06:00 PM - 09:00 PM
  • University Institute Hall: Kolkata
  • রাম জন্মভুমি–বাবরি মসজিদ সংঘর্ষের আবর্তে দেশব্যাপী হিন্দু-মুসলমান binary-র সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বলয়িত প্রেমোপাখ্যান ।
  • কাহিনির নায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধের দ্রোহকালে ভূমিষ্ঠ সইফুল-ফরজানার সন্তান, বর্ণহিন্দু কৃষ্ণদয়াল-আনন্দময়ীর রক্ষণশীল পরিবারের আরোপিত পরিচয়ে প্রতিপালিত, গৌরমোহন (গোরা) নামধেয় যুবক । সে এখন বিশ্ব হিন্দু পরিষদের সক্রিয় সদস্য ; সনাতন হিন্দুত্বের আদর্শ ও মুল্যবোধের সংরক্ষণ তথা সম্প্রসারনের কাজে নিরন্তর আত্মনিযুক্ত ।
  • অনুগত, অন্তরঙ্গ বন্ধু বিনয়ের সঙ্গে আকাস্মিক পরিচয়ের সূত্রে উদারচিত্ত, বিদগ্ধ মুসলমান শিক্ষাব্রতী ওয়ারিশ খানের দুই যুবতী কন্যার সান্নিধ্যের অভিঘাতে বিবাদ- বিতর্ক – আবেগ –সংঘাতের ঝঞ্ঝাক্ষোভে উন্মেষিত ত্রিভুজ প্রেমের জটিল অন্তরবয়নে ঋদ্ধ এই আখ্যানের প্রনয়ন । পরিনতিতে যখন সব ব্যক্তিগত আবেগকে ধুলিমুষঠির মতো প্রত্যাখ্যান করে সনাতন হিন্দুত্বের চূড়ান্ত বিজয়াভিজানের অভিযাত্রায় উদ্যত নায়ক , তখনই উন্মোচিত হয় তার আত্মপরিচয়ের মর্মন্তুদ অভিজ্ঞান । ট্রাজেডি-র সেই আগ্নেয় কিরীটে জ্বলে , পুড়ে ছাই হয়ে যায় নায়কের আজন্মলালিত সাম্প্রদায়িক , ধার্মিক বিদ্বেষ-সঙ্কীর্ণতার যত কলুষ , হলাহল । বিভিন্নতার সহাবস্থিত আলোয় উজ্জ্বল হয়ে ওঠে নায়কের নব-চৈতন্য ।
  • গোরাঃ১৯৯২ রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের বিনির্মিত নাট্যায়ন । অন্য সময় , অন্য গোরা , অনন্য রবীন্দ্রনাথ ।
Share Event:

Venue: University Institute Hall

  • Premium @ ₹300

    Stock:: 20 seats

  • General @ ₹200

    Stock:: 19 seats

Premium₹300
General₹200

Venue

University Institute Hall

College Square

Organizer & Others

  • Organizer:সংবিৎ
  • Director:বিনির্মাণ ও নির্দেশনা – ইন্দ্র মাইতি
  • Writer: রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের বিনির্মিত নাট্যায়ন
  • Artists:উপল , চন্দ্রানী , কিশোর , জুয়ানিতা, মনোতোষ , প্রদীপ , সায়ন, চন্দ্র, দেবাশিস, শুভাশিস, শিল্পা , পর্ণিকা , শীর্ষেন্দু  , মীনাক্ষী , শ্রীলতা , রঞ্জনা , কিশোর , ঋত্বিক , ইন্দ্রাণী ।শব্দ প্রক্ষেপণ - সৌম্য ভট্টাচার্য্য

RELATED EVENTS

রক্তকরবী
  • 13 Apr, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নাচ ও কবিতাপাঠ
  • 19 Apr, 26
  • 05:00 PM - 08:30 PM
  • Rabindra Sadan
    71, AJC Bose Road,Kolkata
Book Now
সুভদ্রারা এবং কন্ঠরোধ
  • 07 Apr, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
গোরাঃ১৯৯২
  • 19 Apr, 26
  • 06:00 PM - 09:00 PM
  • University Institute Hall
    College Square
Book Now