যদু ডাক্তারের পেশেন্ট
- 05 Dec, 26
- 06:30 PM - 08:30 PM
- Madhusudan Mancha: Kolkata
- পরশুরামের গল্প মানেই এক অদ্ভুত ফ্যান্টাসির জগৎ। কখনও তিন জন্মের ভুত এবং তাদের পেত্নীর প্রেমসুধা, কোথাও আবার সর্বভূক ছাগল লম্বকর্ণের বিশ্বগ্রাসী ক্ষুধা, কখনও গরিব কেরানীর হাতে পরশ মণি, কখনও বা আবার লক্ষীপ্যাঁচার পয়ে ঘরে সোনার খনি – এবং সবতাতেই বিশুদ্ধ হাস্যরসের আড়ালে ক্ষুরধার ব্যাঙ্গ। যদু ডাক্তারের পেশেন্ট তার এমনই একটি অমর সাহিত্য কীর্তি।
- “দ্যা ক্যালকাটা ফিজিসার্জিক সোসাইটি”-র কর্ণধার অশীতিপর যদু ডাক্তার তার কিছু চেলাদের তার জীবনের এক অদ্ভুত গল্প শোনায় – অর্থাৎ গল্পের মধ্যে গল্প – নাটকের মধ্যে নাটক। সেই নাটকে আছেন বিঘোর বাবা, তান্ত্রিক সিদ্ধপুরুষ, আছে রমাকান্ত এবং তার স্ত্রী পঞ্চি এবং আছে যাত্রাদলের গায়ক জটিরাম। রমাকান্তর চণ্ডাল রাগের কারণে গ্রামবাসীরা তার কাছে ঘেঁষে না, কিন্তু জটিরাম পঞ্চির রূপে তার কাছে ঘেঁষে আসে। ফলত তাদের প্রেম এবং রমাকান্তের হাতে তাদের ধরা পড়া।
- এই অবধি ঠিক ছিল, কিন্তু তারপরে শুরু হয় পরশুরামের কলমের যাদু, ঘটতে থাকে এমন সব কান্ড সহজ বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলেনা। জটিরাম আর পঞ্চির কি হল, বিঘোর বাবা কি দেখালেন যা দেখে যদু ডাক্তারকে স্নায়ু শান্ত করার জন্য দু-ডোজ ব্রোমাইড খেতে হল, সব জানতে আপনাদের দেখতে হবে ড্রামারের এবছরের প্রযোজনা যদু ডাক্তারের পেশেন্ট, মধুসূদন মঞ্চে, ৫-ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছটায়। সবাই মিলে আসুন, আপনার সন্ধ্যেটা নাচে-গানে-গল্পে-মজায় ভরিয়ে দেবার দায়িত্ব আমাদের।
Venue: Madhusudan Mancha
-
Premium @ ₹200
Stock:: 44 seats
-
General @ ₹100
Stock:: 43 seats
Premium₹200
General₹100
