কালচক্র

কালচক্র

  • 24 Nov, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre: Kalighat
  • রবীন্দ্রনাথ তাঁর বোঝাপড়া কবিতায় লিখেছিলেন, “ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।” কিন্তু সংঘাত, বিভাজন এবং অনিশ্চয়তায় পরিপূর্ণ এই সময়ে সত্যকে কি সত্যিই আর সহজে গ্রহণ করা সম্ভব? ইতিহাসের বিভিন্ন পর্বে মানুষ তার ক্ষুদ্র স্বার্থ, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক-সামাজিক প্রয়োজনে সত্যকে ব্যবহার করেছে; কখনও তার উপর মিথ্যার প্রলেপ দিয়েছে, কখনও তাকে আড়াল করেছে, আবার কখনও সচেতনভাবে বিকৃত করেছে। ফলে সত্যকে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা যেমন ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তেমনই তাকে স্বীকার করার সদিচ্ছাও আজ গভীর সংকটের মুখে।
  • তবুও মানুষের এই অবিরাম প্রচেষ্টা সত্যের অস্তিত্বকে টলাতে পারেনি। সত্য যেন পাহাড়ের মতো—স্থির, অচঞ্চল এবং সময়ের অভিঘাতের ঊর্ধ্বে। পরিবর্তিত হয়েছে মানুষ, বদলেছে তার বিশ্বাস, মূল্যবোধ ও ক্ষুদ্র স্বার্থ; কিন্তু সত্য তার নিজস্ব অস্তিত্বে অপরিবর্তিত থেকেছে। আর সেই সত্যের অনুসন্ধান থেকে যারা কখনও বিরত থাকেনি, ইতিহাস তাদের জন্য প্রায়শই যন্ত্রণা, নিপীড়ন এবং নির্বাসন বয়ে এনেছে। ব্যক্তি, দল, জাতি কিংবা রাষ্ট্র—প্রতিষ্ঠিত ক্ষমতার নানা কাঠামোই তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।
  • George Orwell-এর বহুল উদ্ধৃত উক্তি—“In a time of universal deceit, telling the truth is a revolutionary act”—এই অবস্থানটিকেই এক তীব্র রাজনৈতিক তাৎপর্য প্রদান করে। অন্তর রঙ্গ প্রযোজিত “কালচক্র” সেই অঙ্গীকারকেই স্বীকৃতি দেয়। Henrik Ibsen-এর কালজয়ী নাটক An Enemy of the People অবলম্বনে নির্মিত এই নাটক সত্যের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতা এবং স্বার্থের রাজনীতিকে প্রশ্ন করে। একবার সত্য চেতনার গভীরে প্রবেশ করলে তাকে কি আর নির্বাসনে পাঠানো যায়? তাকে কি মিথ্যার আবরণে চিরকাল ঢেকে রাখা সম্ভব? নাকি সত্য, তার সমস্ত যন্ত্রণা ও অস্বস্তি নিয়ে, শেষ পর্যন্ত ফিরে আসে—প্রশ্ন হয়ে, প্রতিবাদ হয়ে, এবং মানুষের বিবেকের এক অনিবার্য আহ্বান হয়ে?
Share Event:

Venue: Tapan Theatre

  • Premium @ ₹500

    Stock:: 18 seats

  • Gold @ ₹300

    Stock:: 36 seats

  • Silver @ ₹200

    Stock:: 36 seats

  • General @ ₹100

    Stock:: 54 seats

Premium₹500
Gold₹300
Silver₹200
General₹100

Venue

Tapan Theatre

37, Sadananda Road

Organizer & Others

  • Organizer:অন্তর-রঙ্গ
  • Director:বিপ্রজিৎ ভট্টাচার্য
  • Writer:বিপ্রজিৎ ভট্টাচার্য
  • Artists: বিশ্বাবসু, অরিত্র, অনসূয়া, অনিরুদ্ধ, সুমন্ত, রোহিত, দীপংকর, শঙ্খদীপ, অদ্রিজা, ইন্দ্রদীপ, সমৃত, তথাগত, বিনীতা, বিপ্রজিৎ এবং অন্যান্যরা।**** সহযোগী কলাকুশলী: সৈকত মান্না, দীপাঞ্জন গুপ্ত, তথাগত দে, মৈত্রেয়ী দাস, শ্রীময়ী চ্যাটার্জী, শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী, সায়ন মাজি, পৌলমী নস্কর, ঋষিতা মিশ্র এবং অন্যান্যরা।

RELATED EVENTS

রক্তকরবী
  • 20 Oct, 26
  • 03:00 PM - 05:10 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
বিশ্বরূপম ১.০
  • 24 Oct, 26
  • 07:00 PM - 08:30 PM
  • Madhusudan Mancha
    Gariahat Road,Dhakuria ,Kolkata
Book Now
Raghunath
  • 05 Dec, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Kolkata Centre for Creativity
    EM Bypass,Anandapur,
Book Now
বিনোদিনী অপেরা
  • 06 Nov, 26
  • 06:30 PM - 08:30 PM
  • GD Birla Sabhaghar
    Ballygunge,Kolkata
Book Now