কাম সারসে
- 04 Apr, 26
- 03:00 PM - 05:00 PM
- Tapan Theatre: Kalighat
কাম সারসে
- সৃষ্টির আদিলগ্নে তিন ধর্মের তিন বিধাতা, যথা ব্রহ্মা, গড এবং আল্লা, আমেরিকার অ্যারিজোনায় এক মহাবৈঠকে বসলেন। সে বৈঠকের মূল উপজীব্য ছিল ‘জীবজগৎ নির্মাণ এবং তাদের প্রজনন’। প্রত্যেক বিধাতা নিজ দায়িত্বে নিজ নিজ ধর্মের আদি-পুরুষ এবং আদি-নারীর জন্ম দিলেন এবং তাদের মধ্যে কামোদ্দীপনা জাগানোর দায়িত্ব তুলে দিলেন নিজেদের প্রিয় ‘সাইড কিক’ ইয়ে মানে … ঘনিষ্ঠ বিশ্বস্ত অনুচরের হাতে। ব্রহ্মার নির্দেশে এই মহা দায়িত্ব নিজস্কন্ধে তুলে নিলেন তাঁর মানসপুত্র কামদেব মদন। কিন্তু সমস্যা হয়ে গেল একটাই। কামদেব একটু … ইয়ে ওই যাকে বলে … একটু আমুদে মানুষ। যদিও মাহাদেবের প্রসাদ ব্যতিত অন্য কোনো আমোদ প্রমোদে তাঁর খুব একটা আকর্ষণ নেই। তা হল কি, একদিন একটু ধূমপান করে মনের ভুলে মদন-বাণ চালিয়ে দিলেন ভুল দিকে। ব্যস! অমনি শুরু কেচ্ছা কেলেঙ্কারি! জগত জুড়ে ছড়িয়ে পড়লো বিকৃত কাম, দেশে দেশে ধিকৃত কাম! এই উষ্টুম ধুষ্টুম লীলাখেলা দেখতে আসবেন নাকি? চলেই আসুন! দেখা হোক তাহলে! টা টা!
Venue: Tapan Theatre
-
Premium @ ₹500
Stock:: 20 seats
-
Gold @ ₹300
Stock:: 20 seats
-
General @ ₹200
Stock:: 36 seats
Premium₹500
Gold₹300
General₹200
RELATED EVENTS
কথা ছিল হেঁটে যাবো ছায়াপথে
- 08 Mar, 26
- 03:00 PM - 05:00 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
