মাহসা
- 11 Jul, 26
- 07:00 PM - 08:30 PM
- Madhusudan Mancha: Kolkata
- ১৬ সেপ্টেম্বর ২০২২, বাইশ বছর বয়সী একটি মেয়ে “মাহসা আমিনি” ইরানের তেহরানে সেখানকার নীতি পুলিশের হেফাজতে নীতি পুলিশের অকথ্য নির্যাতনের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যায়। তাঁর অপরাধ সঠিক ভাবে হিজাব না পরা। 440 খ্রিস্টপূর্বাব্দে সোফোক্লিস সৃষ্ট আন্তিগোনেকে গুহার মধ্যে ফেলে পাথর ফেলে গুহার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে নিজের দাদার মৃতদেহ সমাধিস্থ করা। আবার আজ থেকে একশো বছর আগে রবীন্দ্রনাথ সৃষ্ট ভালোবাসা, স্বাধীনতা, মানবাধিকারের প্রতীক নন্দিনীর পরিণতি প্রায় একই। অপরাধ অমানবিকতা ও শোষণের প্রতীক রাজার বিরুদ্ধে গর্জে ওঠা। এই নাটকে আবার বর্তমানের একটি চরিত্র ইন্দুকে অন্তঃসত্বা অবস্থায় নিজের স্বামীর দ্বারা নির্যাতিত হয়ে প্রাণ দিতে হয়। অন্যায় সংসার নামক রাষ্ট্রের রাজার অন্যায় ও অনৈতিক কাজের বিরোধিতা করা। আন্তিগোনে, নন্দিনী, মাহসা, ইন্দু ……… । শেষ কোথায়???
- মূল নাটক – গোপাল দাস
- সংযোজিত নাট্যাংশ – সোফোক্লিস ও রবীন্দ্রনাথ ঠাকুর
- সংযোজনা ও সম্পাদনা – জয়ন্ত দীপ চক্রবর্তী ও অনিমেষ
- নামাঙ্কন ও চিত্রাঙ্কন – নিমাই দাশগুপ্ত
- মঞ্চ – অনিমেষ
- মঞ্চ নির্মাণ – অদ্রিস রায়
- আবহ – দীপায়ন হোড়
- আবহ প্রক্ষেপণ – সম্রাট রায়
- আলো – সৈকত মান্না
- পোশাক – অর্পিতা সাহা
- রূপসজ্জা – সৌরভ ভট্টাচার্য্য
- অভিনয় – জয়ন্ত দীপ চক্রবর্তী, অনুব্রত চক্রবর্তী, নিমাই দাশগুপ্ত, শঙ্খদীপ চক্রবর্তী, সোমনাথ ভাদুড়ি, তন্ময় দাস, অর্পিতা সাহা, মীরা রায়, সুস্মিতা রায়, শ্রেয়শ্রী সাধুখাঁ, তৃষা বৈদ্য, মিমিসা জেলে, অনিমেষ
- সামগ্রিক পরিকল্পনা ও নির্মাণ – অনিমেষ
|
Available Ticket : 50 |
Premium @ ₹100 11 July, 2026 |
First Come First Serve Basis | ₹100 |
