মর্মকথা
- 19 Mar, 26
- 06:30 PM - 08:30 PM
- Rabindra Sadan: Kolkata
- মর্মকথা নাটকটি সমারসেট মমে্র “THE SACRED FLAME” এর ভাবানুবাদ। এখানে নাট্যকার সমারসেট মমে্র নাটকের মূল গল্পটি বজায় রেখে সম্পূর্ণ ভারতীয় তথা বাঙ্গালি আঙ্গিকে বর্তমান সময়ের নিরিখে কাহিনীকে এনে হাজির করলেন- যেখানে বাড়ির বড় ছেলে ভীষ্ম পাইলট, সদ্য বিবাহের পর বিমান দুর্ঘটনায় তাঁর দেহের নিম্নাঙ্গ চিরকালের জন্য অকেজো হয়ে যায়। ভীষ্ম তাঁর স্ত্রী লহরীকে অসম্ভব ভালোবাসে,এই ব্যর্থ দাম্পত্য জীবনের ঘেরাটোপ থেকে ভীষ্ম লহরীকে মুক্তি দিতে চায়। কিন্তু লহরীকে ছেড়ে দিতেও তাঁর কষ্ট হয়। এইসময় বিদেশ থেকে আসে ছোট ভাই অর্ক। অর্কের সাথে লহরীর একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ভীষ্মের জন্য নার্স রাখা হয় এবং তারও ভীষ্মর প্রতি অনুরক্তি গড়ে ওঠে এবং ভালোবেসেই সেবা করতে থাকে। এমনই এক পরিস্থিতিতে বড় ছেলে ভীষ্মর আকস্মিক মৃত্যু হয়। নার্সের মনে হয় এই মৃত্যু অস্বাভাবিক। পারিবারিক ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেটকে সে চ্যালেঞ্জ জানায়। এইসময় বাড়িতে উপস্থিত হন এঁদের পরিবারিক বন্ধু প্রাক্তন CBI অফিসার বাল্মিকী। মৃত্যু রহস্য একের পর এক বিভিন্ন বাঁক নিতে থাকে। প্রশ্ন আসে এই মৃত্যু কি স্বাভাবিক ? আত্মহত্যা নাকি হত্যা ? নাটকে উঠে আসে জীবনের বিভিন্ন স্তর এবং তার বহু জটিলতা। আমাদের সাজানো সংসারের রূঢ় বাস্তবের বিচিত্র কাহিনী। অপত্য স্নেহ,অনাবিল বন্ধুত্ব, আনুগত্য প্রেম, দাম্পত্য সম্পর্কের ভালোবাসা মাখা উষ্ণতা, নাছোড় পরকীয়া ইত্যাদি বহুবিধ সম্পর্কের তীব্র টানাপোড়েন, দ্বন্ধ ও তার সংকট নাটকের এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে উপস্থাপিত হতে থাকে। আমরা দেখতে থাকি বিভিন্ন মানবিক সম্পর্কের দ্বিস্তরীয় ও ত্রিস্তরীয় রূপ। দেখতে পাই ইংরেজ কবি ও দার্শনিক কোলরিজ এর কবিতার এক চলমান প্রতিচ্ছবি ।
All thoughts, all passions, all delights
Whatever stirs, this mortal frame,
All are but ministers of Love,
And feed his sacred flame
- নাটকটি তখন আর নিছক মৃত্যু রহস্যে থেমে থাকে না। নাটকটি Larger than life এর গল্প শোনায়৷ এই নাটক তখন দেশ কালের গন্ডী পেরিয়ে এক বৃহত্তর জীবন আদর্শের কথা বলে। আরও বেশি করে আমাদের মানুষ হতে শেখায়।
- অভিনয়ে:
- ভীষ্ম -প্রলয় কুমার ঘোষ
- ডাক্তার – চন্দ্রশেখর আচার্য্য
- শালিনী -বুলবুল বসাক
- জাহ্নবী – মহুয়া ব্যানার্জী
- বাল্মিকী – মানস চক্ৰবৰ্ত্তী
- পবিত্র – বিশ্বজিৎ ভট্টাচার্য্য
- লহরী – সুব্রতা সাহা
- অর্ক-কুমার সঞ্জয়
- সৃজনে:
- আলো – সৈকত মান্না
- শব্দ নিয়ন্ত্রক – রাজা ব্যানার্জী
- মঞ্চ নির্মাণ – মদন হালদার
- রূপসজ্জা – সুব্রতা সাহা
Venue: Rabindra Sadan
-
Premium @ ₹200
Stock:: 69 seats
-
General @ ₹100
Stock:: 86 seats
Premium₹200
General₹100
RELATED EVENTS
ভিনসেন্টের মৃত্যু
- 03 Apr, 26
- 07:00 PM - 08:45 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
