নটের পাঁচালী

নটের পাঁচালী

  • 04 Mar, 26
  • 07:00 PM - 09:00 PM
  • Gyan Manch: Kolkata
  • এক গ্রাম্য অনামী নাট্য অভিনেতার জীবনগাঁথা। নাট্য অন্ত প্রাণ অভিনেতা পুরুষোত্তম, তার পেশাগত জীবনের সাপ লুডো খেলাতে পুরোপুরি ব্যর্থ। অভিনয় জীবনের প্রথম দিকে সামান্য সফলতার আলো দেখতে পেলেও, তার জীবন যত এগিয়েছে দারিদ্রতা তাকে গ্রাস করেছে। সেই দারিদ্রতার ছোবলে একে একে পৃথিবীর মায়া ত্যাগ করেছে তার বাবা, মা, স্ত্রী এবং বড় কন্যা। একই কারণে জীবনের শেষ সঙ্গী বা তার অভিনয় জীবনের শেষ দর্শক তার ছোট কন্যা আজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এই গভীর শোক পুরুষোত্তম কিছুতেই মেনে নিতে পারছে না। নিজের ছোট কন্যার মৃতদেহ বহন করে শ্মশানে এসে পাগলের মত প্রলাপ বকছে পুরুষোত্তম। সেই প্রলাপের মধ্যেই পুরুষোত্তমের অবচেতন মনের জানালায় কখনও উঁকি দিচ্ছে তার বাবা, কখনও তার মা, কখনও তার শশুর, কখনও তার স্ত্রী, বা কখনও তার বড় মেয়ে। জীবনের এতকিছু বিপর্যয়ের মধ্যেও পুরুষোত্তম আজীবন তার অভিনয় জীবনের পুরনো শিক্ষা বোধ, চেতনা, আদর্শ, এসব আকড়ে ধরেই বেঁচে থাকতে চেয়েছে। সে কিছুতেই মানতে পারেনা যে, সমসাময়িক যান্ত্রিক জীবনে এসব এখন অচল। তাই ঘটনার সাপেক্ষে সকল চরিত্রের সাথেই পুরুষোত্তমের এই মানসিক দ্বন্দ্ব চলতেই থাকে। কোনও চালাকি বা চমক কে সে তার অভিনয় জীবনে সফলতা পাওয়ার জন্য ব্যবহার করেনি বা প্রশ্রয় দেয়নি। কিন্তু বর্তমান সময়ের নিরিখে চালাকি, চমক বা চটক শৈল্পিক জীবনে সফলতা পাওয়ার মূল চাবিকাঠি হয়ে উঠেছে। শ্মশানে এই বিষয়েরই উদাহরণ হিসেবে দেখতে পায় ডোম গণেশ কে। গণেশ ডোম হিসেবে চাকরি করে, আবার পাশাপাশি তার শ্মশানে প্রতিদিন আসা শ্মশান যাত্রীদের কান্না বা শোক প্রকাশের ভিডিও তৈরি করে ব্লগিং করে এবং অর্থ উপার্জন করে। মানুষের স্পর্শকাতর সকল অনুভূতি বিক্রয়ের এই পথ অবাক করে পুরুষোত্তমকে। তবুও বিশ্বায়নের কুফলে মূল্যবোধহীন সমাজ ব্যবস্থার কাছে মাথা নত করে না পুরুষোত্তম। ছোট কন্যার চিতার আলোতেও সে তার গুরুর শেখানো অভিনয়ের চর্চা চালিয়ে যেতে থাকে। আর আমরা দেখতে পাই, প্রকৃত শিক্ষা, রুচি, বোধ ও চেতনায় মোড়া এক শিল্পী কিভাবে ধীরে ধীরে হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছে ! দেখতে পাই, এক প্রকৃত শিল্পীর শৈল্পিক, প্রেমিক, পারিবারিক ও সামাজিক জীবনের ইতিকথা।
  • সৃজনে :
  • আবহ সংগীত – পন্ডিত দিশারী
  • আলো প্রক্ষেপণ- অমিতাভ সেনগুপ্ত, শব্দ প্রক্ষেপণ ও আবহ সংযোজন –অমরেশ ব্যানার্জী, গানের কন্ঠ – অভিষিক্তা ব্যানার্জি
  • সহকারী নির্দেশনা – দীপশিখা চক্রবর্তী ও পারভীন সুলতানা,
  • মঞ্চ নির্মাণ –সুমন্ত দাস
  • প্রচার অংকন -প্রিন্ট সিটি, সামগ্রিক ব্যবস্থাপনা – বিশ্বজিৎ কুন্ডু, অসীম বসু, সত্যব্রত দোলুই।
  • নাটক, মঞ্চ,আলো ও নির্দেশনা : প্রেমাংশু রায়
Share Event:

Venue: Gyan Manch

  • Premium @ ₹300

    Stock:: 23 seats

  • Gold @ ₹200

    Stock:: 23 seats

  • General @ ₹100

    Stock:: 23 seats

Premium₹300
Gold₹200
General₹100

Venue

Gyan Manch

Pretoria Street,Kolkata

Organizer & Others

  • Organizer:Tarun Theatre
  • Director:প্রেমাংশু রায়
  • Writer:প্রেমাংশু রায়
  • Artists:অসীম বসু, স্বাতী বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ কুণ্ডু, সত্যব্রত দোলই, তরুণ কুমার চক্রবর্তী, দীপশিখা চক্রবর্তী, পারভীন সুলতানা, অম্বিকা কুন্ডু, পূর্ণ চন্দ্র নাগ।

RELATED EVENTS

বাকি ইতিহাস
  • 18 Apr, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Uttarpara Gana Bhawan
    GT Rd,Uttarpara
Book Now
তেলেনাপোতা আবিষ্কার
  • 17 May, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now
গল্পে যা নেই
  • 01 Mar, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
ভানু
  • 19 Apr, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Uttarpara Gana Bhawan
    GT Rd,Uttarpara
Book Now