পলাতক
- 19 Mar, 26
- 06:00 PM - 08:35 PM
- Tapan Theatre: Kalighat
তরুণ মজুমদার এর চলচিত্র অবলম্বনে নাটক “পলাতক“
- বসন্ত চট্টোপাধ্যায়ের স্বভাবে ভবঘুরে, উড়নচণ্ডি। সানকিভাঙার প্রতিপত্তিসম্পন্ন জমিদার আংটি চট্টোপাধ্যায়ের ভাই সে। তা সত্ত্বেও সে অর্থের প্রতি উদাসীন, উচ্চ-নীচের সঙ্গে অবাধে মেলামেশা করে, গানের মাতাল সুর তাকে উদাসী, বিবাগী করে ঘরছাড়া করে। সংসারের বাঁধন ছিন্ন করে সে বেরিয়ে পড়ে অনির্দেশ্যের উদ্দেশে।
- যেখানে ভালোবাসা পায়, সেখানেই নিজেকে বিলিয়ে দেয়। কয়েক দিনের জন্য শিকড় গাড়ে, কিন্তু মায়ায় জড়ানোর আগেই আবার শিকড় উপড়ে নিজেকে ছিন্নমূল করে ফেলে। এ ভাবেই ঘুরতে ঘুরতে একদিন এসে হাজির হয় বংশীপুর গ্রামে। গ্রামের যাত্রার দল, ঝুমুর দলের সঙ্গে পাকেচক্রে জড়িয়ে পড়ে বসন্ত। কলঙ্কের হাত থেকে বাঁচাতে কবিরাজের মেয়ে হরিমতীকে বিয়ে করতে বাধ্য হয়। নতুন বৌ নিয়ে ফিরে আসে নিজের ভিটে সানকিভাঙায়।
- কিন্তু আবার পথের টানে নিরুদ্দেশ হয় বসন্ত। পিছনে পড়ে থাকে স্ত্রী। জানতেও পারে না, যে হরিমতী গর্ভবতী। শারীরিক অযত্নে, দীর্ঘ অত্যাচারে মারণ রোগ বাসা বাঁধে বসন্তের শরীরে। ঘটনাচক্রে পূর্বপরিচিত ঝুমুর দলেই আশ্রয় জোটে তার। অন্নপ্রাশন উপলক্ষে সে দল বায়না পায় সানকিভাঙার জমিদার বাড়িতে।
- সেখানেই বসন্ত প্রথম জানতে পারে তার সন্তানের কথা। এবং সেই সন্তান প্রসব করতে গিয়েই মারা গিয়েছে তার স্ত্রী হরিমতী। এ অভিঘাত সামলাতে পারে না বসন্ত। আবার সে নদীতে ভেসে পড়ে। নৌকায় চড়ে পালাতে যায়। গভীর শোকে নদীর বুকেই মারা যায় বসন্ত।
Venue: Tapan Theatre
-
Premium @ ₹300
Stock:: 108 seats
-
Gold @ ₹200
Stock:: 72 seats
-
General @ ₹100
Stock:: 36 seats
Premium₹300
Gold₹200
General₹100
RELATED EVENTS
সরলরেখা বক্ররেখা
- 23 Mar, 26
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
