পুনর্জন্ম
- 01 Mar, 26
- 06:30 PM - 08:30 PM
- Madhusudan Mancha: Kolkata
নতুন নাটক চেকভের উপন্যাস থেকে ‘পুনর্জন্ম
- “মাঝেমাঝেই আমি কলকাতা ঘুরতে বেরিয়ে পড়ি। ট্রাম, ঠেলাগাড়ি, জলে জমা বিশাল বিশাল গর্ত, মিছিল, মিটিং আর ভিখিরির পাল নিয়ে একটা শহর যেন একটা আশ্চর্য বিস্ফোরণের প্রতীক্ষায় দম বন্ধ করে অপেক্ষা করছে। এরই মধ্যে একদিন শহরে এলেন ই এম এস নাম্বুদ্রিপাদ। আমি গিয়ে বসলাম সেই জনপ্লাবণের এক কোনায় তার কথা শুনতে।
- এই লোকটা তার বুর্জোয়া পরিবারের সমস্ত বিলাস ফেলে রেখে রাস্তায় নেমে সাধারণ মানুষের মাঝখানে এসে রাজনীতি করেছিলেন। আমি দেখলাম একটা তোতলা লোক কীভাবে এমন একটা দূরন্ত বক্তৃতা করতে পারে। পার্টির জন্য ছবছর আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হয়েছিল ওঁকে। আমিও তো প্রায় আত্মগোপন করেই আছি।
- বেশ কবছর হতে চললো এ শহরে এসেছি। এখানে আমার কোনও বন্ধু হলো না। গোটা উত্তরবঙ্গে প্রভাবশালী তাত্বিক অধ্যাপক রামানুজ মিত্রর কুলাঙ্গার ছেলেকে সেই এলাকার সকলে তবু একটা ক্ষমাঘেন্নার চোখে দেখত।
- এখানে এই দানবীয় জনসাধারণের নিরাসক্ত প্রবাহের মাঝখানে আমি হারিয়ে ফেলেছি আমার আত্মপরিচয়। এ যেন একই সাথে এক প্রলেতারেতিয় কাঙ্খিত মুক্তি আর বুর্জোয়া গোত্রহীনতার অনাকাঙ্ক্ষিত বিষাদ।”
Venue: Madhusudan Mancha
-
Premium @ ₹300
Stock:: 51 seats
-
Gold @ ₹200
Stock:: 47 seats
-
General @ ₹100
Stock:: 31 seats
Premium₹300
Gold₹200
General₹100
RELATED EVENTS
ফ্রাকেন্সটেইন
- 01 Mar, 26
- 03:00 PM - 05:00 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata

