রক্তকরবী

রক্তকরবী

  • 24 Oct, 26
  • 03:00 PM - 05:30 PM
  • Academy of Fine Arts: Kolkata

                 রক্তকরবী

  • এই নাটকের ঘটনাস্থান যক্ষপুরী – যা গড়ে উঠেছে একটি সোনার খনিকে কেন্দ্র করে। এখানকার রাজা – মকররাজ নিজেকে একটি জটিল জালের অন্তরালে রেখে রাজ্য শাসন করেন। সাধারণ মানুষ তাঁকে দেখতে পায় না। রাজকার্য চালান রাজ্যের সর্দারেরা। মূলত সোনার খনির পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারেরাই এই রাজ্যের প্রজা। এই রাজ্যে তাদের পরিচয় তাদের পোশাকে লেখা সংখ্যায়। তাদের জীবনে আনন্দ, গান, প্রেম কিছুরই স্থান নেই। কেবলই হাড়ভাঙা পরিশ্রম। এমনকি নিজের ইচ্ছেমত দেশে ফিরে যাওয়ার স্বাধীনতাও তাদের নেই।
  • এই প্রাণহীন যান্ত্রিক নগরে মুক্তির বার্তা নিয়ে আসে প্রাণচঞ্চল যৌবনের প্রতীক নন্দিনী। জালের বন্ধন ছিন্ন করে রাজাকে দেখতে চায় সে। এই যক্ষপুরীর মানুষদের হারিয়ে যাওয়া মানবিকতাকে জাগিয়ে তোলে নন্দিনী। তার ভালোবাসার স্পর্শে বিপ্লবের স্বপ্ন ও বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে এখানকার শ্রমিকদের মনে। নন্দিনীর ডাক উপেক্ষা করতে পারেন না স্বয়ং মকররাজও। জালের বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসেন তিনি। নন্দিনী এবং শ্রমিকদের সঙ্গে তিনিও সর্দারদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।
  • পুঁজিবাদের নৃশংসতা এবং ক্ষমতার আস্ফালনের বিরুদ্ধে প্রাণের বিদ্রোহ নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটক এক শতাব্দী পরেও এখনো সমকালীন।  
  • সম্পাদনা ও নির্দেশনা: তথাগত চৌধুরী
  • মঞ্চ নির্মাণ: প্রদীপ পাত্র
  • আলোক সম্পাত: সুরজ বিশ্বাস
  • আলোক পরিকল্পনা: ধনপতি মণ্ডল (রিফ্লেকশন লাইট ডিজাইনিং কোম্পানি)
  • মঞ্চোপকরণ: সুপ্রিয় সুর
  • রূপসজ্জা: সঞ্জয় পাল
  • তাল বাদ্য: দীপ্তেশ মুখার্জি
  • ব্যাঞ্জো: নীলার্ঘ্য দত্ত
  • গিটার: অভিরূপ দে
  • প্রচার অলঙ্করণ: তর্পণ সরকার
  • ঋণ স্বীকার: সলিল চৌধুরী ও কবীর সুমন
  • বিশেষ কৃতজ্ঞতা: নিরঞ্জন গোস্বামী, ইন্ডিয়ান মাইম থিয়েটার, ন্যাশনাল মাইম ইনস্টিটিউট
Share Event:

Venue: Academy of Fine Arts

  • Premium @ ₹500

    Stock:: 72 seats

  • Gold @ ₹300

    Stock:: 131 seats

  • Silver @ ₹200

    Stock:: 162 seats

  • General @ ₹100

    Stock:: 92 seats

Premium₹500
Gold₹300
Silver₹200
General₹100

Venue

Academy of Fine Arts

2, Cathedral Road Kolkata

Organizer & Others

  • Organizer:হাতিবাগান সঙ্ঘারাম
  • Director:সম্পাদনা ও নির্দেশনা: তথাগত চৌধুরী
  • Writer:রবীন্দ্রনাথ ঠাকুর
  • Artists:অর্ক চক্রবর্তী, অর্চিষ্মান রায়, দীপজ্যোতি মণ্ডল, কল্লোল দে, মৃগাঙ্ক মণ্ডল, ঋত্বিক বেরা, কৃষ্ণেন্দু মাইতি, তথাগত চৌধুরী, ইস্পিতা ঘোষ, অনন্য শঙ্কর দেবভূতি, অনুরণ সেনগুপ্ত, মধুরিমা গোস্বামী, অভিজিৎ সরকার, অভিজিৎ নাগ, প্রিয়নাথ মুখার্জি, অভিরূপ দে, বিশ্বজিৎ দাস, শুভদীপ কয়াল, অভিরূপ বন্দ্যোপাধ্যায়।

RELATED EVENTS

জোলা আর সাত ভূত
  • 09 Oct, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now
শিক্ষা জাতির মেরুদন্ড
  • 09 Oct, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
उभयचर
  • 12 Oct, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
দায় আমাদেরও
  • 30 Oct, 26
  • 06:30 PM - 08:40 PM
  • Madhusudan Mancha
    Gariahat Road,Dhakuria ,Kolkata
Book Now