আমার নাম নেই কোনও …
- 14 Jul, 26
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts: Kolkata
- What if the world judged you not for what you did, but for how you recat?
- Drawing inspiration from Albert Camus’ philosophy of the Absurd and the enduring themes of L’Étranger, Amar Naam Nei Kono is a haunting theatrical experience that delves into loneliness, alienation, and the quiet rebellion of remaining true to oneself.
- At its heart is a man who refuses to perform the emotions society expects of him. As he is pushed further to the margins, he becomes a mirror for everyone who has ever felt misunderstood, displaced, or unable to fit into the roles assigned to them. In a world obsessed with labels, success, and belonging, what happens to those who simply cannot pretend?
- Powerful, unsettling, and deeply moving, Amar Naam Nei Kono invites audiences into a journey that is at once intensely personal and profoundly universal. Camus believed that life offers no easy answers—and yet, there is dignity in confronting that truth. This production brings that philosophy alive on stage with striking emotional force.
- Featuring a compelling lead performance by Tathagata Chaudhuri, the play promises an evening that will linger long after the curtain falls.
- Some plays entertain. Some plays disturb. Amar Naam Nei Kono does both—and leaves you questioning your own place in the world.
- মানুষ যে আছে পৃথিবীতে, হেঁটে-চলে বেড়াচ্ছে, খাচ্ছে-ছড়াচ্ছে, বাঁচছে-বাঁচিয়ে রাখছে এই সবই প্রশ্ন চিহ্নের মুখোমুখি হয়েছে বারে বারে। ফরাসি লেখক আলবেয়ার ক্যামু ও প্রশ্ন চিহ্ন হাতে নিয়ে দাড়িয়ে থেকেছে নিজের মুখোমুখি আর উত্তর দিয়েছেন কিছু বহুল চর্চিত গল্প উপন্যাস ও প্রবন্ধের মাধ্যমে।
- ‘দি আউটসাইডার’ উপন্যাসটিও এমনই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে লেখা, কামু যেন তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে পশ্চিম ইউরোপের সাধারণ মানুষের হতাশ, মুখ ফিরিয়ে নেওয়া এবং অন্তর্দ্বন্দ্ব। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রও খুঁজেছে বেঁচে থাকার মানে। যার পরিস্থিতি- ঘটনা-সম্পর্ক-স্বপ্ন-স্বাধীনতা সব কিছুই বাকি দুনিয়ার তথাকথিত সহজ স্বাভাবিক ব্যক্তিদের কাছে অচেনা।
- আমরা সেই লোকটির কথাই পর পর সাজিয়েছি আমাদের নতুন প্রযোজনা ‘আমার নাম নেই কোনোও’ তে। আচমকা এক আরব কে গুলি করার পর, নামহীন এই ব্যক্তিটির বিচার পর্বে বার বার ঘুরে ফিরে এসেছে তার জীবনবোধ ও প্রচলিত স্বাভাবিকের সাথে তার দ্বন্দ্ব। এই ভিন্ন দেখা, ভিন্ন বোধ, ভিন্ন অনুভবের কথাই বলে এই নাটক, যে ভিড়ে মিশে যেতে পারেনা বলেই তার কোনো নাম নেই।
- এখনকার এই অতিমারীউত্তর সময়েও এই রকম লোক মাঝে মাঝেই ভিড়ে খুঁজে পাওয়া যায়, মূল্যবৃদ্ধি, সামাজিক দূরত্ব, ক্যারিয়ারের টালমাটাল অবস্থার উত্তরে যারা নিজের চারপাশে তৈরী করে নেয় এক বর্ম আর পৌঁছে যেতে চায় নিজের। অন্দরে, হয়ত তাই তারাও আজ অচেনা- নামহীন।
- তথাগত চৌধুরী অভিনীত, এই মঞ্চায়ন আপনাকে কেবল ভালো লাগা দেবে না, দেবে ভাবনার রসদ, নিজের সাথে সময় কাটানোর বাহানা।
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹500
Stock:: 54 seats
-
Gold @ ₹400
Stock:: 56 seats
-
General @ ₹200
Stock:: 137 seats
Premium₹500
Gold₹400
General₹200
