চৈত্রশেষে ও বীরপুরুষ
- 21 Aug, 26
- 06:30 PM - 08:30 PM
- Academy of Fine Arts: Kolkata
এক সন্ধ্যায় দুটি নাটক
চৈত্রশেষে ও বীরপুরুষ
- রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের পরিসর। নাটকে খোকা যেমন ছোট্ট তাতাই … তেমনি ‘খোকা’ তাতাই এর বাবা, আর্মি অফিসার মেজর অভিষেক রায়ও। তাতাই এর মা যেমন পৌলমী, তেমনি অভিষেক এর মা… তার দেশ। অভিষেকদের নিরলস প্রচেষ্টায় সুরক্ষিত দেশবাসী। এই শুধু তাদের তৃপ্তির কারণ। স্ত্রী পৌলমী চায় অতি সাধারণ এক নিশ্চিন্ত জীবন। কিন্তু অভিষেক যে কাঁধে নিয়েছে দেশবাসীর চিন্তামুক্তির ভার। যার কাছে গোটা দেশই তার পরিবার … ছোট্ট গন্ডী তাঁকে বেঁধে রাখতে পারে না। তাই সে ছুটে যায় কর্তব্যের টানে। … সুদূর সীমান্তে। মায়ের খোকা বীরের মতো লড়াই করে মায়ের জন্য। … লড়াই শেষে রক্ত মেখে ঘেমে, মায়ের খোকা ঘুমিয়ে পড়ে মায়ের কোলে এসে। মেজর অভিষেকের বীরপুরুষের সুর ধ্বনিত হয় পরবর্তী প্রজন্ম তাতাই এর কন্ঠে। …সে চিৎকার করে বলে ওঠে -“আমিও বীরপুরুষ হব মা…” সেও তার বাবার মতো মাথা উঁচু করে বলতে চায় –
- “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা…’
- অভিনয়ে – রুদ্ভিক ঘোষ, দেবজ্যোতি গাঙ্গুলী, অরুনিমা চক্রবর্তী, রাহুল দে, স্বস্তিকা ঘোষ, সমরূপ বর, নীলাদ্রি শ্যামল, সৌমিলি মান্না, মিন্টু কর্মকার, জয়দীপ দাস, সুজল, এষা চ্যাটার্জী, স্বপ্নজয় গাঙ্গুলী, সায়ন দত্ত, শ্রীশ বসাক, দেবাংশু রায়, সম্প্রীত মন্ডল
- ভাবনাসূত্র – রবীন্দ্রনাথ ঠাকুর
- নাটক ও নামঙ্কন – স্বপ্নজয় ও রাজর্ষি
- আলো – সাধন পাড়ুই ও দীপঙ্কর দে
- আবহ – সব্যসাচী পাল
- পাপেট নির্মাণ – সুদীপ গুপ্ত ও অরুন মন্ডল
- পোশাক পরিকল্পনা – সৌমিতা ব্যানার্জী
- মঞ্চ নির্মাণ – অরুন মন্ডল
- প্রচার অলংকরণ – গৌরব গোস্বামী
- প্রযোজনা সহযোগী – শ্রাবনী দত্ত, সংযুক্তা ঘোষ, রঞ্জন দে
- প্রযোজনা নিয়ন্ত্রণ – সমর চন্দ্র ও শঙ্কর ঘোষ
- সম্পাদনা ও নির্দেশনা – কিংশুক বন্দ্যোপাধ্যায়।
- নাটক চৈত্রশেষে মূলতঃ একটি সাধারণ মেয়ের জীবন সংগ্রামের গল্প। যেখানে প্রধান চরিত্র শালিনী রায়, তাদের সাধের দোকান SINE -কে নিয়ে স্বপ্ন দেখে। যার শুরুতে পাশে ছিলো তার বাবা-মা ও বন্ধু মৃত্যুঞ্জয়। কিন্তু কিছুদিন পর বাবা-মা’র মৃত্যু ও মৃত্যুঞ্জয়ের আত্মহত্যা তার মনকে নাড়া দিয়ে যায়। শালিনী ক্রমশঃ নিঃস্বহায় হয়ে পড়ে। এমত অবস্থা থেকে সে আবার ঘুরে দাঁড়ায় সমস্থ প্রতিকূল পরিস্থিতিকে মেনে নিয়ে, স্বাগত জানায় জীবনের ওঠা-পড়াকে।
জীবনের অন্তহীন চলার পথে — তোমাকে জিততেই হবে নতুবা তুমি হেরো…! - অভিনয়ে –
শালিনী – সৌমিতা ব্যনার্জ্জী
শালিনী জুনিয়র – সৌরশ্রী পরাল
মৃত্যুঞ্জয় – অনুপম মুখার্জ্জী
কিং – কিংশুক বন্দ্যোপাধ্যায় - নেপথ্যে – সম্পদ পারাল, শম্পা মন্ডল, সোহাগ সাহা, অরিজিৎ ঘোষ
- রচনা / নির্দেশনা – কিংশুক বন্দ্যোপাধ্যায়
- মঞ্চ ও অলংকরণ – সঞ্জয় সরকার
- আলো – সমর পাড়ুই
- আবহ – কিংশুক বন্দ্যোপাধ্যায়
- আবহ প্রক্ষেপণ – সব্যসাচী পাল
- পোষাক – অনামিকা ধর
- প্রযোজনা নিয়ন্ত্রণ – কাকলী রায় চৌধুরী
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹300
Stock:: 36 seats
-
Gold @ ₹200
Stock:: 34 seats
-
General @ ₹100
Stock:: 41 seats
Premium₹300
Gold₹200
General₹100
