তাহাদের কথা…
- 18 Oct, 26
- 07:00 PM - 08:30 PM
- Academy of Fine Arts: Kolkata
সূত্র: লোরকা রচিত ‘দ্য হাউস অফ বার্নার্ডা আলবা’
- ‘দ্য হাউস অফ বার্নার্ডা আলবা’— লোরকার এই নাটকটি পড়েছিলাম গত শতাব্দীর শেষদিকে। মানব-মানবীর অন্তর্জগতের ‘যাপন-চিত্র’ যেভাবে এ নাট্যে আদিমতা ও আধুনিকতার এক বিরল সংমিশ্রণ ঘটেছে— একজন নাট্যচর্চাকারী হিসেবে তাকে আবিষ্কার করার প্রয়াস আমার এই রূপান্তর প্রক্রিয়া। ‘প্রাচ্য’র সাম্প্রতিক অতীতের নাট্য প্রযোজনাগুলির থেকে একটু ভিন্ন গোত্রের হলেও ভিন্ন পথের নয়। সমাজের বিশৃঙ্খল ও দিশাহীন অবস্থার মধ্যে দাঁড়িয়ে, ব্যক্তিসত্তার পূর্ণস্বাধীনতা উচ্চারণের ক্ষেত্রে রাষ্ট্র ও ধর্মীয় মোড়লদের তৈরি করে দেওয়া সমাজবস্থিত পরিবার কাঠামো নিয়ন্ত্রক সর্দারদের কায়েমি স্বার্থকে ভেঙে দিয়ে যে সভ্যতার অগ্রগতির রোডম্যাপ, তা একই সঙ্গে সমকালীন ও আধুনিক।
- শ্রদ্ধেয় সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের ‘সমকালীন ও আধুনিকতা’ প্রবন্ধের একটি অংশ এই নাট্যের গ্রহণযোগ্যতার ও প্রয়োজনীয়তার ছাড়পত্র হতে পারে—
- ‘খাঁচা নয়, আকাশ হচ্ছে পাখির আশ্রয়, মানুষের মনেরও আশ্রয়-ভূমি সমাজের আচারবদ্ধতার খাঁচায় নয়, মুক্তির আকাশে। এই মুক্তিলাভের জন্য মন বিদ্রোহ করে সমাজের গতিরুদ্ধকারী আনুষ্ঠানিকতার ও আচারবদ্ধতার বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহ শুধু ভাঙনের মত্ততা নয়, সৃষ্টির আবেগই এই বিদ্রোহের প্রাণশক্তি।’
- এই নাটকের মধ্যে চরিত্রগুলি সেই খাঁচা থেকে বেরিয়ে, মুক্ত আকাশে, ডানা মেলে উড়তে চায়। সেই আকাঙ্ক্ষার মঞ্চভাষ্য গড়ে তোলার প্রয়াসী হয়েছি।
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹500
Stock:: 64 seats
-
Gold @ ₹300
Stock:: 79 seats
-
Silver @ ₹200
Stock:: 58 seats
-
General @ ₹100
Stock:: 126 seats
Premium₹500
Gold₹300
Silver₹200
General₹100
