গানের ওপারে

গানের ওপারে

  • 24 Jul, 26
  • 07:00 PM - 09:00 PM
  • GD Birla Sabhaghar: Kolkata
  • প্রশ্ন উঠতেই পারে যে পোস্টারে ঋতুপর্ণ ঘোষের ছবি কেন? উত্তর হল বাংলা টেলিভিশনের ইতিহাসে যে গুটিকয়েক ধারাবাহিকের নাম উল্লেখ করা যায় তার মধ্যে অন্যতম হোল “গানের ওপারে”।
  • ঋতুপর্ণ ঘোষের ভাবনায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিয়ালটির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছিল।
  • সিরিয়ালটির মূল আকর্ষণ ছিল এর আধুনিক রবীন্দ্রসংগীত এবং দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষের প্রেমকাহিনি। সোহিনী বা পুপে (মিমি চক্রবর্তী) ছিল রক্ষণশীল পরিবারের মেয়ে, অন্যদিকে গোরা (অর্জুন চক্রবর্তী) ছিল আধুনিক, উদ্দাম ও প্রতিভাবান। রবীন্দ্রসংগীতকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে গোরার পরীক্ষা-নিরীক্ষা এবং তার ও পুপের সম্পর্কের টানাপোড়েন নিয়েই গল্পটি এগিয়ে যায়।
  • আমাদের গল্প শুরু হয় সেখানে যেখানে ধারাবাহিকের শেষ। যদিও মূলত এটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, গানের ফাঁকে ফাঁকে গোরা আর সোহিনীর দেখা হবে। গানের মাঝে নাটক নতুন কিছু নয়। তবে এখানে নাটক “শ্যামা, চিত্রাঙ্গদা শাপমোচনের অশ্রুমোচন” নয়। বাকিটা বলে দিলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তাই ২৪ তারিখ সন্ধে সাতটায় দেখা হচ্ছে গানের ওপারে

আর যারা কপিরাইট ইত্যাদি ভেবে মাথা ঠাথা গরম করে ফেলছেন তাদের জন্য দু-একটা কথা
১) “গানের ওপারে” – শব্দ বন্ধটি রবীন্দ্রনাথের, আপনাদের মস্তিস্ক প্রসূত শব্দ বন্ধ নয়।
২) ক্যালিগ্রাফি আলাদা। অনেক গান আছে যা ধারাবাহিকে নেই
৩) আর সবথেকে বড় কথা এখানে চিত্রনাট্য লিখেছেন রোহিত-সৌম্য। যা মূল গল্পের থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং আপনাদের তারা নক্ষত্রের জৌলুস আপনাদের, আমাদের তারারা নিতান্ত আটপৌরে, মধ্যবিত্ত বা লো বাজেট। কেস দেবেন না প্লিজ

সঙ্গীতে: শ্রাবণী সেন এবং সামন্তক — মূল ধারাবাহিকের প্লে-ব্যাক কণ্ঠশিল্পী।
অভিনয়ে: মঞ্জিমা ও অগ্নি জিত সেন

Share Event:
Select Ticket

Available Ticket : 20
Premium(Row: B-E) @ ₹1800
24 July, 2026
First Come First Serve Basis ₹1800

Available Ticket : 75
Gold(Row: F-K) @ ₹1200
24 July, 2026
First Come First Serve Basis ₹1200

Available Ticket : 100
Silver(Row: M-R) @ ₹825
24 July, 2026
First Come First Serve Basis) ₹825

Available Ticket : 50
Bronze(Row: S-Z) @ ₹499
24 July, 2026
First Come First Serve Basis ₹499

Venue

GD Birla Sabhaghar

Ballygunge,Kolkata

Organizer & Others

  • Organizer:পার্ক সার্কাস ফেবলওয়ার্কস ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ
  • Director:
  • Writer:
  • Artists:সঙ্গীতে: শ্রাবণী সেন এবং সামন্তক — মূল ধারাবাহিকের প্লে-ব্যাক কণ্ঠশিল্পী। অভিনয়ে: মঞ্জিমা ও অগ্নি জিত সেন

RELATED EVENTS

রুপাকৃতি
  • 14 Aug, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
  • 30 Jul, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
Vincent
  • 29 Jul, 26
  • 07:00 PM - 09:00 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
আক্ষরিক
  • 23 Aug, 26
  • 06:15 PM - 08:30 PM
  • Konnagar Rabindra Bhaban
    389, Indira Gandhi Rd, Rammohan Place
Book Now