রুপাকৃতি

রুপাকৃতি

  • 14 Aug, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre: Kalighat
  1. না এ নাটক, রাজনৈতিক নাটক নয়। সরাসরি রাজনীতির কথা বলে না এ নাটক। তবে হ্যাঁ, এ নাটক অবশ্যই আনুমানিক ৩৭৫ খৃষ্টাব্দে ঘটে যাওয়া সেই রাজনৈতিক বৈষম্যের কথা, সেই রাজনৈতিক অবিমিশ্রকারিতার কথা বলে, যা আজও সমসাময়িক বলে মনে হয়। এ নাটক রাজসভায় সত্যি কথা বলা মুখ’কে বন্ধ করে দেওয়ার কথা বলে, এ নাটক সেই বহু শতাব্দী আগের নারীটির কথা বলে, যে তার নপুংসক স্বামীর কাছ থেকে বিচ্ছেদ প্রাপ্ত হওয়ার সোচ্চার দাবী জানিয়েছিল।
  2. সংস্কৃত নাট্যকার বিশাখদত্ত রচিত, প্রায় অবলুপ্ত নাটক ‘দেবী চন্দ্রগুপ্তম্’ নাটকের উদ্ধারপ্রাপ্ত তেরোটি শ্লোক এবং সে সময়ের যতটুকু ইতিহাস জানা যায়, তার উপর ভিত্তি করেই রচিত এই নাটক। সমুদ্রগুপ্ত’র অব্যবহিত পর, ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত’র সিংহাসন আরোহণের আগে, খুব অল্প সময়ের জন্য রামগুপ্ত নামে আর একজন গুপ্তসাম্রাজ্যের প্রতিভূ হিসাবে সিংহাসনে উপবেশন করেছিলেন। যিনি ছিলেন সমুদ্রগুপ্ত’র ঔরসে এক দাসীর গর্ভজাত সন্তান। তিনি পশ্চিমী শক রাজা তৃতীয় রুদ্রসিংহ দ্বারা আক্রান্ত হয়ে সন্ধিশর্ত অনুযায়ী নিজের স্ত্রী ধ্রুবদেবী’কে তার হাতে তুলে দিতে সম্মত হন। বিষয়টি চন্দ্রগুপ্ত জানার পর, তিনি নিজে প্রথমে ধ্রুবদেবীর ছদ্মবেশে রুদ্রসিংহ’র শিবিরে গিয়ে তাকে হত্যা করেন, ও পরে ফিরে এসে অগ্রজ রামগুপ্তকেও হত্যা করে সিংহাসনের অধিকার গ্রহণ করেন, ও ধ্রুবদেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন।
  3. এ নাটকে ধ্রুবদেবী নিজে হাতে নিজের বস্ত্র উন্মোচন করে চন্দ্রগুপ্তর কাছে এই বলে পাঠিয়ে দেন, যে ‘সে তো আমার লজ্জা রক্ষা করতে পারল না, তাই সে লজ্জা আমি তার হাতেই তুলে দিলাম’। তিনি যখন এ কথা বলেন, তখন তিনি আসলে রাষ্ট্রের হাত থেকে নিজের সিদ্ধান্ত ছিনিয়ে নেন। এই যে নারীর নিজের অধিকারের লড়াই, তা ১৬৫০ বছর পরেও একই রয়ে গেছে। তাঁর ঐ বস্ত্র পাঠানো নিছক প্রেমের নিদর্শন ছিল না। তা ছিল এক রাজনৈতিক ঘোষণা। একজন নারীর ‘না’ আর ‘হ্যাঁ’ যে একটা সাম্রাজ্যের মানচিত্র পাল্টে দিতে পারে, ইতিহাস তার অনেক প্রমাণ দেয় — এমন কি তা আজও ‘MeToo’ বা ইরানের হিজাব-বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রেই প্রত্যক্ষ করি। রামগুপ্ত ‘সন্ধি’ আর ‘প্রজামঙ্গল’ এর দোহাই দিয়ে ধ্রুবদেবীকে শত্রুর হাতে তুলে দিতে রাজি। আজও যুদ্ধ, কূটনীতি, এমনকি কর্পোরেট ডিলেও মেয়েদের শরীর আর সম্মানকে দরকষাকষির জিনিস বানানো হয়। কখনও প্রকাশ্যে, কখনও গোপনে। আবার পদ আর যোগ্যতা যে আলাদা জিনিস, আর সংকটের সময় আসল নেতা কে, তা বেরিয়ে আসেই — এই সত্যটাও প্রতিটা যুগে ফিরে ফিরে আসে। আজকের অফিসের মিটিং থেকে পার্লামেন্ট, সর্বত্র। বিশাখদত্ত ১৬৫০ বছর আগে যে প্রশ্নগুলো তুলেছিলেন — নারীর মর্যাদা, শাসকের দায়িত্ব, ব্যক্তিগত সাহস — সেগুলোর উত্তর আমরা আজও খুঁজে চলেছি। তাই এ নাটক শুধু ইতিহাসই দেখায় না, আমাদের মুখের সামনে আয়নাও  তুলে ধরে।

 

Share Event:

Venue: Tapan Theatre

  • Premium @ ₹500

    Stock:: 36 seats

  • Gold @ ₹300

    Stock:: 36 seats

  • Silver @ ₹200

    Stock:: 36 seats

  • General @ ₹100

    Stock:: 36 seats

Premium₹500
Gold₹300
Silver₹200
General₹100

Venue

Tapan Theatre

37, Sadananda Road

Organizer & Others

  • Organizer:Rong o Mukh
  • Director:Shankar Bandhopadhyay
  • Writer:Shankar Bandhopadhyay
  • Artists:

RELATED EVENTS

এক নায়কের শেষ রাত
  • 06 Aug, 26
  • 07:00 PM - 08:40 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
মেঘে ঢাকা ঘটক
  • 01 Aug, 26
  • 06:00 PM - 09:00 PM
  • Khardah Rabindra Bhavan
    Khardah Municipality, BT Road, Khardah
Book Now
কারাকাহিনী
  • 16 Aug, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now
পাঞ্চজন্য
  • 14 Sep, 26
  • 06:30 PM - 08:40 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now