হৃদয় তন্ত্রী
- 03 Oct, 26
- 06:15 PM - 08:40 PM
- Tapan Theatre: Kalighat
মনুষ্য হৃদয়ের গভীরে এক অদৃশ্য সুর বয়ে চলে অবিরাম— হয়ত তারই নাম মানবতা। সেই সুর কখনও মৃদু, কখনও বা প্রবল; কিন্তু সময়ের ফেরে, এই হৃদয়তন্ত্রী অনেক সময়ই বিকৃত হয়ে পড়ে— ধর্মীয় বিভাজন, ক্ষমতার ভীতি প্রদর্শন আর মানুষে মানুষে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টায়।
- ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যেকোনো আধা-গ্রাম, আধা-মফস্বল শহর যেমনটি হয়, সুন্দরপাড়াও তেমনই একটি শান্তিপ্রিয় মফস্বল।
- সত্যপ্রকাশবাবু— একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যাঁর দৃঢ় বিশ্বাস— এই ভারতবর্ষ জাত-বর্ণ-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে সবার।
- সত্যপ্রকাশবাবু এমন এক ভবিষ্যৎ সমাজের স্বপ্ন দেখেন, যেখানে সুন্দরপাড়ার মাংস বিক্রেতা ইকবালের ছেলে হাসান এবং অন্যান্য প্রান্তিক সমাজের শিশুরা প্রকৃত শিক্ষার মাধ্যমে নিজেদের অধিকার অর্জন করতে পারবে।
- কিন্তু নির্বাচন আসতেই সুন্দরপাড়ার এই সম্প্রীতির পরিবেশ অন্ধকার কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। ক্ষমতার লোভে মত্ত স্থানীয় নেতা সনাতন এবং তার দলবল নির্বাচনের স্বার্থে বিভেদের রাজনীতিকে হাতিয়ার করে। প্রান্তিক মানুষের বসতি ‘মুচিপাড়া’-কে লক্ষ্যবস্তু করে এবং ধর্মীয় পবিত্রতার অজুহাতে ইকবালের ৫০ বছরের পুরোনো জীবিকাকে “অবৈধ” তকমা দেয়।
- ধীরে ধীরে সুন্দরপাড়ায় সম্প্রীতির নিটোল বাঁধন আলগা হতে শুরু করে। দিকে দিকে ছড়িয়ে পড়ে হিংসা।
- যখন রাজনীতির ‘মুখোশধারী’ সাম্প্রদায়িক মানুষগুলো— ভয়, নিপীড়ন আর মেরুকরণের ওপর ভিত্তি করে নির্বাচনে জয়ের প্রস্তুতি নিচ্ছে, তখন অসহায় সাধারণ মানুষেরা কি ভয়ে চুপ করে ঘরে বসে থাকবে, নাকি তাদের মধ্য থেকেই কোনো নীরব প্রতিরোধের আগুন জ্বলে উঠবে?
- মুচিপাড়ার বাসিন্দারা কি নিরাপত্তার খোঁজে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হবে? নাকি হাজারো মানুষের ঐক্যবদ্ধ হৃদয়তন্ত্রী এই সাম্প্রদায়িক দানবের মুখোমুখি দাঁড়াবে?
Venue: Tapan Theatre
-
Premium @ ₹500
Stock:: 9 seats
-
Gold @ ₹300
Stock:: 9 seats
-
Silver @ ₹200
Stock:: 18 seats
-
General @ ₹100
Stock:: 9 seats
Premium₹500
Gold₹300
Silver₹200
General₹100
RELATED EVENTS
কালো বাঁশের সাঁকো ও পাখি
- 14 Sep, 26
- 06:30 PM - 08:30 PM
- Shishir Mancha 1/1, AJC Bose Road,Kolkata
