কালো বাঁশের সাঁকো ও পাখি

কালো বাঁশের সাঁকো ও পাখি

  • 14 Sep, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Shishir Mancha: Kolkata

কালো বাঁশের সাঁকো

  • কালের গতিতে আমরা যেমন একদিকে উন্নত সভ্যতার দিকে অগ্রসর হয়েছি অন্যদিকে আমদানি হয়েছে নিত্যনতুন অসামাজিক কর্মকাণ্ডের। যার ফলস্বরূপ, সাধারণ খেটে খাওয়া মানুষদের নানাবিধ ভোগান্তির মধ্যে পড়তে হয়।
  • নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায় রচিত “কালো বাঁশের সাঁকো” নাটকটিতে রয়েছে সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার বার্তা। উক্ত নাটকটিতে রয়েছে দুই দলের বেআইনি কার্যকলাপ পুরোদমে চালিয়ে যাবার প্রতিযোগিতা।
  • সেই দ্বন্দ্বে পড়ে যেতে হয় এক খেটে খাওয়া অতি সাধারণ এক ব্যক্তিকে। যার পরিণতি হয় মৃত্যু। পরবর্তীকালে সমাজে ভাইরাসের মতো এই ব্যাধি ছড়িয়ে পড়া রুখতে একটি প্রতিবাদী চরিত্র সকলকে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধভাবে এই বেআইনি কার্যকলাপ চালনার মাধ্যম হিসেবে তৈরি বাঁশের সাঁকো ভাঙার।

পাখি

  • জীবনসংগ্রামে সময়ের ক্ষতে জর্জরিত তৎকালীন নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক এবং সামাজিক পরিকাঠামো মনোজ মিত্রের ‘পাখি’ নাটকের পটভূমি।
  • নীতিশ এবং শ্যামার নিম্নমধ্যবিত্ত পরিবারে নীতিশ একজন সেলস রিপ্রেজেন্টেটিভ। সামান্য একটা চাকরি করে সে যে কটা টাকা পায় তাতে ন্যূনতম বিলাসিতার সুযোগ থাকে না। কিন্তু সে স্বপ্ন দেখা ছাড়ে না। স্বপ্নপূরণের জন্য সে তার জীবনের শেষ সম্বলটুকুও নিঃশেষ করতে পিছপা হয় না।
  • অন্যদিকে আত্মসন্মানবোধ রক্ষার্থে সমাজে এই ধরনের পরিবারগুলো যে নিদারুণ কষ্টের মধ্যেও প্রচেষ্টায় থাকে বিলাসিতার মোড়কে থাকা মানুষগুলোর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তা নাটকটিতে বিভিন্নভাবে পরিস্ফুটিত হয়েছে।
Share Event:

Venue: Shishir Mancha

  • Premium @ ₹200

    Stock:: 44 seats

  • Gold @ ₹100

    Stock:: 52 seats

Premium₹200
Gold₹100

Venue

Shishir Mancha

1/1, AJC Bose Road,Kolkata

Organizer & Others

  • Organizer:যাদবপুর দলমাদল
  • Director:সঞ্জয় সাহা
  • Writer:মনোজ মিত্র
  • Artists:

RELATED EVENTS

যে জানলাগুলোর আকাশ ছিল
  • 04 Oct, 26
  • 06:30 PM - 08:45 PM
  • Kalamandir
    48, Shakespeare Sarani Rd
Book Now
ফেলে আসা মেগাহার্টজ
  • 20 Sep, 26
  • 03:00 PM - 04:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now
কর্নার PLOT
  • 17 Sep, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
তোত্তো-চান ও রেলগাড়ি স্কুল
  • 15 Sep, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Girish Mancha
    Baghbazar Kolkata
Book Now