মামলা জারি থাকবে-Premiere Show
- 27 Sep, 26
- 03:00 PM - 05:00 PM
- Academy of Fine Arts: Kolkata

- সময়টা ১৯৭২ সালের নভেম্বর মাস। আবহাওয়া ঠাণ্ডা। কিন্তু বাতাসে চাপা উত্তেজনা। কিছুদিন আগে শেষ হয়েছে ‘মুক্তিযুদ্ধ’। নকশাল-বাড়ি আন্দোলন স্তিমিত তবে শেষ হয়েছে কিনা বলা শক্ত।
- কলকাতা এখন নতুন করে উত্তাল এক ধনী অবিবাহিতা প্রৌঢ়ার খুনের ঘটনায়। মাথার পেছনে বাড়ি মেরে নৃশংস ভাবে খুন করা হয়েছে মহিলাকে। ওনার এক মাত্র সঙ্গী এক পরিচারিকা তখন বাড়িতে ছিলেন না। অল্প বয়সী এক যুবক, যাকে মহিলা বিশেষ স্নেহ করতেন তিনি সেদিন তাঁর বাড়িতে এসেছিলেন। পরিচারিকা মাঝে অল্প সময়ের জন্য বাড়িতে ফেরেন এবং বন্ধ দরজার বাইরে থেকে গলার আওয়াজ শুনে তার ধারণা হয় সেই যুবক ও মহিলা গল্প করছেন।
- সেই যুবকের বিচার শুরু হয়েছে। যুবকের আত্মপক্ষ সমর্থনে একটাই যুক্তি – মহিলা যখন খুন হয়েছেন তিনি বাড়ি ফিরে এসেছিলেন। এ ব্যাপারে সাক্ষী তার স্ত্রী। আর কোন সাক্ষী নেই।
- যুবকের হয়ে মামলা লড়ছেন কলকাতার এক বিখ্যাত ব্যারিস্টার। তখনকার নিয়মে জুরীরাও আছেন। যুবক মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন। সেখানেই তাঁর সাথে আলাপ তাঁর বর্তমান স্ত্রীর – যার সাক্ষ্য এখন তাঁর একমাত্র ভরসা। এই মহিলা ওদেশে থিয়েটারে যুক্ত ছিলেন। গান জানেন। এদেশে বারে গান করেন সংসার চালাতে। যুবকের তেমন কোন আয় নেই। মহিলার পরিবার শেষ হয়ে গিয়েছে খান সেনার হাতে ‘অপারেশন সার্চলাইট’-এ।
- যুবকের গলার খুব কাছে ফাঁসীর দড়ি এসে গিয়েছে দুটি ঘটনায়।
এক – জানা গিয়েছে মৃতা মহিলা তাঁর বিপুল সম্পত্তি দিয়ে গিয়েছেন যুবককে। আর দুই – আইনের বিচারে পতিব্রতা স্ত্রীর স্বামীর সমর্থনে সাক্ষ্যের কোন আইনি গুরুত্ব নেই। তাঁর ক্ষুরধার বুদ্ধি প্রয়োগ করে লড়ে চলেছেন ব্যারিস্টার সাহেব। কিন্তু কাজ হচ্ছে না বিশেষ। দড়ির ফাঁস আরও চেপে বসছে যুবকের গলায়।
- এই সময় সেই যুবকের স্ত্রীকে দেখা গেল সে এসেছে সাক্ষ্য দিতে – আসামী পক্ষের হয়ে নয়, বাদী পক্ষের হয়ে! সকলে হতবাক। কেন এই বিপরীতমুখী চলন? এরপরেও কি ব্যারিস্টার সাহেব পারবেন মক্কেলকে বাঁচাতে?
- এর থেকেই উন্মোচিত হতে থাকে সত্য এবং তার সাথে আরও অনেক প্রশ্ন। আইন কি সত্যিই সবার না আইন তার যে আইনি বিচারের জন্য কড়ি গুণতে পারে? যেভাবে বিচার প্রক্রিয়া চলে তাতে কি পুরো সত্য উদ্ঘাটন নিশ্চিত করা যায় – বিদেশী আদালতে যাকে বলা হয় ‘The whole truth”? যে কোন বিচার সভায় একটি ঘটনার বিচার হয়, কখনোই বিচার হয় না কোন প্রেক্ষিতে সেই ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিত বাদ দিয়ে ঘটনার বিচার করে আমরা সমাজের কি উপকার করছি? এতে কি আমরা শুধু সমাজে কোন ব্যাধির উপসর্গের চিকিৎসা করছি না? মূল রোগ সারানোর সাথে এর যোগ কোথায়?
- November of 1972, Calcutta. The weather is cold but the air is tense. The ‘Bangladesh liberation war’ has ended some time ago. The Naxal-Bari movement has subsided, but it is difficult to say whether it is over.
- Calcutta is now in a new turmoil over the murder of a rich unmarried old woman. The woman was brutally murdered by hitting her in the back of the head with a blunt instrument. Her only companion, a maid, was not at home at the time. A young man, whom the woman was particularly fond of, came to her house that day. The maid returned home for a short time and hearing voices from outside the closed door, she thought that the young man and the woman were in conversation. The trial of the young man, accused of the murder, has begun. The young man’s only argument in his defense is that he had returned home when the woman was murdered. The only witness in this regard is his wife.
- A famous barrister is fighting the case for the young man. There is also jury as per the rules of that time. The young man was involved in the liberation war. That is where he met his current wife – whose testimony is now his only hope. This woman was involved in theater in Bangladesh. Now she sings in bars in India to support her family. The young man has no income. The woman’s family was destroyed by the Khan army in the notorious ‘Operation Searchlight’.
- The noose has come very close to the young man’s neck in two incidents. One – it is now known that the deceased woman gave her huge property to the young man. And two – in the law, the testimony of a devoted wife in support of her husband has no legal value. The barrister is fighting with his sharp intellect. But nothing is really working. The noose is tightening around the young man’s neck. At this time, it was seen that the young man’s wife had come to testify – not for the accused, but for the plaintiff! Everyone was shocked. Why this contradictory move? Even after this, will the barrister be able to save his client?
- From this, the truth begins to be revealed and many more questions arise. Is the law really for everyone or is it to serve those who can pay for it? Can the way the judicial process is conducted ensure the disclosure of the complete truth – what is called ‘The whole truth’ in British courts? In any courtroom, an incident is tried, but the context in which that incident occurred is never considered. What benefit are we doing to society by judging the incident without this context? Are we not just treating the symptoms of a disease in society? How can this then be expected to cure the root disease?
- And another question cannot help but arise. An act of a civilian is branded a crime, calling for capital punishment. However, if he is wearing a government uniform, that same act or a much bigger heinous act is not considered a crime. What is the explanation?
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹700
Stock:: 98 seats
-
Gold @ ₹500
Stock:: 225 seats
-
Silver @ ₹300
Stock:: 152 seats
-
Bronze @ ₹200
Stock:: 75 seats
-
General @ ₹100
Stock:: 72 seats
Premium₹700
Gold₹500
Silver₹300
Bronze₹200
General₹100
RELATED EVENTS
যে জানলাগুলোর আকাশ ছিল
- 19 Oct, 26
- 02:00 PM - 04:45 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
