নামের জন্য ও ডাকঘর

নামের জন্য ও ডাকঘর

  • 30 Jul, 26
  • 06:00 PM - 09:00 PM
  • Rabindra Sadan: Kolkata

নামের জন্যে

  • “নামের জন্যে” একদল নারীর জীবনের বাস্তব অভিজ্ঞতা, স্বপ্ন, সংগ্রাম ও আত্মপ্রতিষ্ঠার গল্প। প্রত্যেকের জীবন আলাদা—কেউ নাচ ভালোবাসে, কেউ থিয়েটার, কেউ গান, কেউ আইন, কেউ প্রযুক্তি বা শিল্পকলার জগতে নিজের পরিচয় গড়তে চায়। কিন্তু সমাজ, পরিবার, লিঙ্গবৈষম্য, বিয়ের চাপ এবং প্রচলিত মানসিকতা বারবার তাদের স্বপ্নকে থামিয়ে দিতে চায়।
    নাটকটি একের পর এক ব্যক্তিগত আত্মকথনের মাধ্যমে দেখায়, কীভাবে নারীরা প্রতিকূলতার মধ্যেও নিজেদের পথ তৈরি করে। Maya Angelou-এর “Still I Rise” কবিতার অংশ নাটকের প্রতিবাদী চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।
    শেষ পর্যন্ত নাটকটি জানিয়ে দেয়—নারীর পরিচয় শুধু কারও কন্যা, স্ত্রী বা মা হওয়ায় সীমাবদ্ধ নয়; তার নিজের স্বপ্ন, প্রতিভা ও স্বাধীন সত্তাই তার প্রকৃত পরিচয়। “নামের জন্যে” তাই কেবল কয়েকজন নারীর গল্প নয়, বরং আত্মসম্মান, সমতা ও নিজের নামে বেঁচে থাকার এক শক্তিশালী সামাজিক উচ্চারণ।

ডাকঘর

  • রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ডাকঘর’ একটি প্রতীকধর্মী নাটক, যেটি ১৯১২ সালে প্রকাশিত হয়। নাটকটি মূলত ছোট্ট ছেলে ‘অমলের’ কাহিনী ঘিরে গড়ে উঠেছে, যে অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে বন্দী। তার বাইরে বেরোনোর স্বাধীনতা নেই, কিন্তু তার মন উড়ে বেড়ায় দূর দেশের স্বপ্নে। সে রাজার চিঠির অপেক্ষায় থাকে, আবার কখনো সে নিজেই ডাক ডাকহরকরা হতে চায়—এসবই তার কল্পনার জগৎ।
  • আমরা নাটকের শেষে দেখতে পাই অমল ঘুমাচ্ছে, তার এই ঘুমকে রবীন্দ্রনাথ উপস্থাপন করেছেন এক চিরকালীন মুক্তি রূপে—যেন বন্দিদশা থেকে চির-স্বাধীনতার দিকে পাড়ি দেওয়া। নাটকটি মুক্তি, কল্পনা ও আত্মার স্বাধীনতার এক গম্ভীর ও গভীর প্রতীকী উপস্থাপনা। এই নাটক শুধু অমল কে নয়, বদলে দেয় প্রায় সবাইকে যারা এই নাটকের সান্নিধ্যে আসে। রবীন্দ্রনাথের লেখা রক্তকরবীর (যেটির এবার ১০০ তম বছর) নন্দিনী হয়ে ১৮ই জুলাই ১৯৪২ এ পোল্যান্ডের ওয়ারশ শহরে ইয়ানুস কোরচাক ‘ডাকঘরের'(পোচতা) হাত ধরে হিটলারের বন্দিশালার অনাথ ‘অমল’ শিশুদের মুক্তির যে পথ দেখিয়েছিলেন, মৃত্যুও সেই পথের বাঁধা হতে পারিনি। আমরাও এই অস্থির সময়ে ‘ডাকঘরের’ সান্নিধ্য চেয়েছি, মুক্তি খুঁজছি এই নাট্যের প্রতিটি দৃশ্যে।

 

Share Event:

Venue: Rabindra Sadan

  • Premium @ ₹500

    Stock:: 30 seats

  • Gold @ ₹300

    Stock:: 46 seats

  • Silver @ ₹200

    Stock:: 69 seats

  • General @ ₹100

    Stock:: 77 seats

Premium₹500
Gold₹300
Silver₹200
General₹100

Venue

Rabindra Sadan

71, AJC Bose Road,Kolkata

Organizer & Others

  • Organizer:মনোবীথি
  • Director:পিয়ালী ব্যানার্জী / দীপেন্দ্র চ্যাটার্জী
  • Writer:দীপেন্দ্র চ্যাটার্জী / রবীন্দ্রনাথ ঠাকুর
  • Artists:ব্রততী চ্যাটার্জী, নেহা মন্ডল, অজিত ঠাকুর,‌ পূরব মন্ডল, আবির মন্ডল, রুপম নস্কর, সাথী প্রামানিক, সুপ্রিয়া মুখার্জী, প্রীতম দাস , শুকদেব মন্ডল, বাপন প্রামাণিক, অরূপ দাস, অঙ্কনা সরকার, দীপ্তাংশু চ্যাটার্জী, সায়ন্তিকা সরকার, রিমি মার্জিত, সুস্মিতা মন্ডল , অর্পিতা মন্ডল, দীপেন্দ্র চ্যাটার্জী। নৃত্যে: পিয়াসা ব্যানার্জী, রিমি মার্জিত। সঙ্গীত: ব্রততী চ্যাটার্জী, বঙ্কিম মন্ডল, দেবাঞ্জনা গোস্বামী। বাঁশি: শ্রীময়ী মুখার্জী। তবলা: দীপ্তাংশু চ্যাটার্জী। আবহ: দীপ্তাংশু চ্যাটার্জী। সঙ্গীত নির্দেশনা: জয়দেব ধর। মঞ্চ: রাজু মিস্ত্রী। সহকারী পরিচালনা: শুকদেব মন্ডল।

RELATED EVENTS

তারা সুন্দরী
  • 26 Jul, 26
  • 07:00 PM - 09:00 PM
  • Madhusudan Mancha
    Gariahat Road,Dhakuria ,Kolkata
Book Now
ভিনসেন্ট ও পাঞ্চজন্য
  • 29 Jul, 26
  • 06:00 PM - 08:40 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
তাহাদের কথা
  • 19 Aug, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
কারাকাহিনী
  • 16 Aug, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now