পাপ

পাপ

  • 05 Apr, 26
  • 03:30 PM - 05:30 PM
  • Academy of Fine Arts: Kolkata
  • বাংলা সাহিত্যের তেজস্বী এবং সর্বতোভাবে সাহসী এক সংশপ্তকের নাম সামরেশ বসু, যিনি তাঁর কলমকে সত্য কথক বানিয়ে তরবারির মত ছুটিয়েছেন, যা সভ্যতার যত অসুন্দর, মিথ্যে অহমিকা, পলকা কাচের গৌরবকে নিরদ্ধিধায় ভেঙে খান খান করে দিয়েছে। সভ্যতার কুটিল চরিত্ররা সত্য বলার অপরাধে, ভ্রান্ত অহংকে ধ্বসে দেয়ার আক্রোশে তাঁকে বারবার আঘাত করেছে, কিন্ত তিনি এতটুকু মুষড়ে না পড়ে তাঁর যুদ্ধে অটল থেকেছেন।
  • মানুষ শেষ পর্যন্ত মানুষই, দেবতা নয়। তাই, তার ভুল হয়, সেই ভুলের শোধন হয়, পাপ হয় এবং তার প্রায়শ্চিত্তও হয়। সেইসব ভুল এবং পাপচক্রের নির্মোহ কথন ‘পাপ-পূণ্য’।
  • আকস্মিক আত্মহননের পর পার্বতীর শবদেহ নিয়ে মহাশ্মশানের পথে তার বিধ্বস্ত পিতা কালু এবং প্রেমিক বলরাম। ঘটনার আকস্মিকতায় তারা দুজনেই মুহ্যমান এবং দিগভ্রান্ত। আত্মবিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে পার্বতীর আত্মহত্যার সম্ভাব্য কারণসমূহ, বিদায়ের শেষ মুহূর্তে তার মানসিক দ্বন্দ্ব। এক অজানা বিবেক দংশনে দুজনেই এই আত্মহত্যার জন্য নিজেদের দোষী সাব্যস্ত করেতে থাকে। আত্মহননের মত জঘন্য পাপের দায় যে শুধু আত্মহত্যাকারীর একার হয় না, সে দায়ের ভাগ থাকে পরিবার, পরিজন, পরিস্থিতির। কিন্তু আত্মবিনাশই কি একমাত্র পাপ, নাকি আরও বড় কোন পাপ লুকিয়ে আছে এই ঘটনার পেছনে? তবে সেই পাপের শাস্তি পার্বতী কেন একা ভোগ করবে? আকস্মিক এক ভুল, পার্বতীকে এমন ভাবে জীবন থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু কি সেই ভুল? কি সেই ‘পাপ’? গল্পের গতিপথে সেই দ্বন্দ্বই ধীরে ধীরে উন্মোচিত হয়, দর্শকের উৎসুক, পিপাসু মনে, উত্তরের শ্রাবণ ধারা নেমে আসে।
  • সমরেশ বসুর ‘পাপ-পূণ্য’গল্পটি একটি সরল রেখায় এগিয়েছে, কিন্ত তাকে নাটকে রূপ দিতে গিয়ে নাটকীয়তার আবশ্যিকতার কারণে তাঁর লিখিত গল্পের মত করে এই নাটকের কাহিনীকে সরলরেখায় চালিত করা যায়নি। দ্বন্দ্ব, সাসপেন্সএসব অনুসঙ্গকে নাটকে প্রাধান্য দিতে হয়; ফলে, গল্পকে কিছুটা বক্রপথে চালিত করতে হয়। তাই, ‘পাপ’ নাটক যদিও উপরোল্লিখিত গল্পের প্রেরণা, কিন্তু এটিকে নাটকের পথে নিয়ে আসতে গিয়ে কিছু অতিরিক্ত ঘটনা, চরিত্রের নাম পরিবর্তন এবং প্রয়োজনীয় চরিত্রের অনুপ্রবেশ ঘটাতে হয়েছে, যা এই নাটকের নাটকীয়তাকে জোরালো করেছে। স্বভাবতই, নাটকের ঘটনা হুবহু লিখিত গল্পটির মত না থেকে সে তার আপন গতিপথ ধরে এগিয়েছে।
Share Event:

Venue: Academy of Fine Arts

  • Premium @ ₹300

    Stock:: 52 seats

  • General @ ₹200

    Stock:: 60 seats

Premium₹300
General₹200

Venue

Academy of Fine Arts

2, Cathedral Road Kolkata

Organizer & Others

  • Organizer:যাপন চিত্র (দিল্লি)
  • Director:সুহান বসু
  • Writer: সমরেশ বসু
  • Artists: কালুরাম - সুহান বসু , বলরাম - সুমন কুন্ডু, পার্বতী - অনিন্দিতা সেট, জগাই - দেবপ্রিয় দত্ত, কমলা - প্রাপ্তি ঘোষ, পুরোহিত - শৌভিক পালিত, ডোম - সুকুমার সর্দার, গ্রামবাসী - সুবর্ণ ঘোষ

RELATED EVENTS

নিম অমৃত
  • 10 Apr, 26
  • 06:30 PM - 08:20 PM
  • Madhusudan Mancha
    Gariahat Road,Dhakuria ,Kolkata
Book Now
প্রতারণা
  • 15 May, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now
তেলেনাপোতা আবিষ্কার
  • 17 May, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Tapan Theatre
    37, Sadananda Road
Book Now
প্রথম রাজনৈতিক হত্যা
  • 09 Apr, 26
  • 06:30 PM - 08:30 PM
  • Academy of Fine Arts
    2, Cathedral Road Kolkata
Book Now