সময়টা ১৯৭২ সালের নভেম্বর মাস। আবহাওয়া ঠাণ্ডা। কিন্তু বাতাসে চাপা উত্তেজনা। কিছুদিন আগে শেষ হয়েছে ‘মুক্তিযুদ্ধ’। নকশাল-বাড়ি আন্দোলন স্তিমিত তবে শেষ হয়েছে কিনা বলা শক্ত।
কলকাতা এখন নতুন করে উত্তাল এক ধনী অবিবাহিতা প্রৌঢ়ার খুনের ঘটনায়। মাথার পেছনে বাড়ি মেরে নৃশংস ভাবে খুন করা হয়েছে মহিলাকে। ওনার এক মাত্র সঙ্গী এক পরিচারিকা তখন বাড়িতে ছিলেন না। অল্প বয়সী এক যুবক, যাকে মহিলা বিশেষ স্নেহ করতেন তিনি সেদিন তাঁর বাড়িতে এসেছিলেন। পরিচারিকা মাঝে অল্প সময়ের জন্য বাড়িতে ফেরেন এবং বন্ধ দরজার বাইরে থেকে গলার আওয়াজ শুনে তার ধারণা হয় সেই যুবক ও মহিলা গল্প করছেন।
সেই যুবকের বিচার শুরু হয়েছে। যুবকের আত্মপক্ষ সমর্থনে একটাই যুক্তি – মহিলা যখন খুন হয়েছেন তিনি বাড়ি ফিরে এসেছিলেন। এ ব্যাপারে সাক্ষী তার স্ত্রী। আর কোন সাক্ষী নেই।
যুবকের হয়ে মামলা লড়ছেন কলকাতার এক বিখ্যাত ব্যারিস্টার। তখনকার নিয়মে জুরীরাও আছেন। যুবক মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন। সেখানেই তাঁর সাথে আলাপ তাঁর বর্তমান স্ত্রীর – যার সাক্ষ্য এখন তাঁর একমাত্র ভরসা। এই মহিলা ওদেশে থিয়েটারে যুক্ত ছিলেন। গান জানেন। এদেশে বারে গান করেন সংসার চালাতে। যুবকের তেমন কোন আয় নেই। মহিলার পরিবার শেষ হয়ে গিয়েছে খান সেনার হাতে ‘অপারেশন সার্চলাইট’-এ।
যুবকের গলার খুব কাছে ফাঁসীর দড়ি এসে গিয়েছে দুটি ঘটনায়। এক – জানা গিয়েছে মৃতা মহিলা তাঁর বিপুল সম্পত্তি দিয়ে গিয়েছেন যুবককে। আর দুই – আইনের বিচারে পতিব্রতা স্ত্রীর স্বামীর সমর্থনে সাক্ষ্যের কোন আইনি গুরুত্ব নেই। তাঁর ক্ষুরধার বুদ্ধি প্রয়োগ করে লড়ে চলেছেন ব্যারিস্টার সাহেব। কিন্তু কাজ হচ্ছে না বিশেষ। দড়ির ফাঁস আরও চেপে বসছে যুবকের গলায়।
এই সময় সেই যুবকের স্ত্রীকে দেখা গেল সে এসেছে সাক্ষ্য দিতে – আসামী পক্ষের হয়ে নয়, বাদী পক্ষের হয়ে! সকলে হতবাক। কেন এই বিপরীতমুখী চলন? এরপরেও কি ব্যারিস্টার সাহেব পারবেন মক্কেলকে বাঁচাতে?
এর থেকেই উন্মোচিত হতে থাকে সত্য এবং তার সাথে আরও অনেক প্রশ্ন। আইন কি সত্যিই সবার না আইন তার যে আইনি বিচারের জন্য কড়ি গুণতে পারে? যেভাবে বিচার প্রক্রিয়া চলে তাতে কি পুরো সত্য উদ্ঘাটন নিশ্চিত করা যায় – বিদেশী আদালতে যাকে বলা হয় ‘The whole truth”? যে কোন বিচার সভায় একটি ঘটনার বিচার হয়, কখনোই বিচার হয় না কোন প্রেক্ষিতে সেই ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিত বাদ দিয়ে ঘটনার বিচার করে আমরা সমাজের কি উপকার করছি? এতে কি আমরা শুধু সমাজে কোন ব্যাধির উপসর্গের চিকিৎসা করছি না? মূল রোগ সারানোর সাথে এর যোগ কোথায়?
November of 1972, Calcutta. The weather is cold but the air is tense. The ‘Bangladesh liberation war’ has ended some time ago. The Naxal-Bari movement has subsided, but it is difficult to say whether it is over.
Calcutta is now in a new turmoil over the murder of a rich unmarried old woman. The woman was brutally murdered by hitting her in the back of the head with a blunt instrument. Her only companion, a maid, was not at home at the time. A young man, whom the woman was particularly fond of, came to her house that day. The maid returned home for a short time and hearing voices from outside the closed door, she thought that the young man and the woman were in conversation. The trial of the young man, accused of the murder, has begun. The young man’s only argument in his defense is that he had returned home when the woman was murdered. The only witness in this regard is his wife.
A famous barrister is fighting the case for the young man. There is also jury as per the rules of that time. The young man was involved in the liberation war. That is where he met his current wife – whose testimony is now his only hope. This woman was involved in theater in Bangladesh. Now she sings in bars in India to support her family. The young man has no income. The woman’s family was destroyed by the Khan army in the notorious ‘Operation Searchlight’.
The noose has come very close to the young man’s neck in two incidents. One – it is now known that the deceased woman gave her huge property to the young man. And two – in the law, the testimony of a devoted wife in support of her husband has no legal value. The barrister is fighting with his sharp intellect. But nothing is really working. The noose is tightening around the young man’s neck. At this time, it was seen that the young man’s wife had come to testify – not for the accused, but for the plaintiff! Everyone was shocked. Why this contradictory move? Even after this, will the barrister be able to save his client?
From this, the truth begins to be revealed and many more questions arise. Is the law really for everyone or is it to serve those who can pay for it? Can the way the judicial process is conducted ensure the disclosure of the complete truth – what is called ‘The whole truth’ in British courts? In any courtroom, an incident is tried, but the context in which that incident occurred is never considered. What benefit are we doing to society by judging the incident without this context? Are we not just treating the symptoms of a disease in society? How can this then be expected to cure the root disease?
And another question cannot help but arise. An act of a civilian is branded a crime, calling for capital punishment. However, if he is wearing a government uniform, that same act or a much bigger heinous act is not considered a crime. What is the explanation?
কালিচরণ এক আশ্চর্য ফেরিওয়ালা। নানারকম বাতিল জিনিস বস্তাবন্দি করে নিয়ে এসে সে বিক্রি করে। সেইসব আপাত বাতিল জিনিস দেখে অনেকেই হাসাহাসি করে। কিন্তু সত্যিকারের আগ্রহী মানুষ সেইসব বাতিল সামগ্রীর মধ্যে বিজ্ঞানের আশ্চর্য ম্যাজিকটা খুঁজে পান । তেমনিই এক মানুষ প্রবীণ গজপতিবাবু, যখন তিনি এইসব জিনিসপত্র কেনেন, চারপাশের লোকজন তাকে ব্যঙ্গ করে। বাড়িতে তাঁর বউ সুচরিতা ‘বোকা‘ বরটাকে নিত্য মুখঝামটা দেয়। কিন্তু ‘বোকা‘ আর ‘সরল‘ যে এক নয়, এ কথা কে বোঝাবে সুচরিতাকে ?
যে সব জিনিস জলের দরে বেছে দেয় ফেরিওয়ালা, সেগুলো যে বিজ্ঞানের বিরাট চমক, সেটা বুঝতে পারে জাগতিক কেনাবেচার কারবারিরা। তারা সেইসব জিনিস হাতাতে চাইলে কিংবা পেটেন্ট নিতে চাইলে রাজি হয় না ফেরিওয়ালা। তুচ্ছ ফেরিওয়ালার এত সাহস হয় কোথা থেকে ? তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে মাফিয়ারা। এবং ফেরিওয়ালাকে খুন করার দায়িত্ব তারা দেয় এক স্বাস্থ্যবান, সৎ যুবক শ্যাডোর ওপর। বাবার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য শ্যাডো বাধ্য হয় এই ‘সুপারি‘ নিতে ।
শহর আর শহরতলি জুড়ে শুরু হয় হুলুস্থুল কান্ড । গজপতি কি শেষমেষফেরিওয়ালার কাছ থেকে এইসব আশ্চর্য জিনিসগুলো কিনতে পারবেন ? আদৌ কি কালীচরণকে শ্যাডো মারতে পারবে ?
KCC presents Dastaan-e-Dev Anand, a musical-theatrical journey through the life and cinema of one of Hindi cinema’s most enduring stars.
With narration by Sohaila Kapur and Nidhikant Pandey, live singing by Devanand Jha, and music by Adhir Das, Amit Kumar and Jeetu Nadaan, the evening revisits Dev Anand through the memories and melodies that shaped his screen legacy.
Join us as we recreate the world of Dev Anand through a captivating live performance!
রবীন্দ্রনাথ তাঁর বোঝাপড়া কবিতায় লিখেছিলেন, “ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।” কিন্তু সংঘাত, বিভাজন এবং অনিশ্চয়তায় পরিপূর্ণ এই সময়ে সত্যকে কি সত্যিই আর সহজে গ্রহণ করা সম্ভব? ইতিহাসের বিভিন্ন পর্বে মানুষ তার ক্ষুদ্র স্বার্থ, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক-সামাজিক প্রয়োজনে সত্যকে ব্যবহার করেছে; কখনও তার উপর মিথ্যার প্রলেপ দিয়েছে, কখনও তাকে আড়াল করেছে, আবার কখনও সচেতনভাবে বিকৃত করেছে। ফলে সত্যকে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা যেমন ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তেমনই তাকে স্বীকার করার সদিচ্ছাও আজ গভীর সংকটের মুখে।
তবুও মানুষের এই অবিরাম প্রচেষ্টা সত্যের অস্তিত্বকে টলাতে পারেনি। সত্য যেন পাহাড়ের মতো—স্থির, অচঞ্চল এবং সময়ের অভিঘাতের ঊর্ধ্বে। পরিবর্তিত হয়েছে মানুষ, বদলেছে তার বিশ্বাস, মূল্যবোধ ও ক্ষুদ্র স্বার্থ; কিন্তু সত্য তার নিজস্ব অস্তিত্বে অপরিবর্তিত থেকেছে। আর সেই সত্যের অনুসন্ধান থেকে যারা কখনও বিরত থাকেনি, ইতিহাস তাদের জন্য প্রায়শই যন্ত্রণা, নিপীড়ন এবং নির্বাসন বয়ে এনেছে। ব্যক্তি, দল, জাতি কিংবা রাষ্ট্র—প্রতিষ্ঠিত ক্ষমতার নানা কাঠামোই তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।
George Orwell-এর বহুল উদ্ধৃত উক্তি—“In a time of universal deceit, telling the truth is a revolutionary act”—এই অবস্থানটিকেই এক তীব্র রাজনৈতিক তাৎপর্য প্রদান করে। অন্তর রঙ্গ প্রযোজিত “কালচক্র” সেই অঙ্গীকারকেই স্বীকৃতি দেয়। Henrik Ibsen-এর কালজয়ী নাটক An Enemy of the People অবলম্বনে নির্মিত এই নাটক সত্যের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতা এবং স্বার্থের রাজনীতিকে প্রশ্ন করে। একবার সত্য চেতনার গভীরে প্রবেশ করলে তাকে কি আর নির্বাসনে পাঠানো যায়? তাকে কি মিথ্যার আবরণে চিরকাল ঢেকে রাখা সম্ভব? নাকি সত্য, তার সমস্ত যন্ত্রণা ও অস্বস্তি নিয়ে, শেষ পর্যন্ত ফিরে আসে—প্রশ্ন হয়ে, প্রতিবাদ হয়ে, এবং মানুষের বিবেকের এক অনিবার্য আহ্বান হয়ে?
রবীন্দ্রনাথ তাঁর বোঝাপড়া কবিতায় লিখেছিলেন, “ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।” কিন্তু সংঘাত, বিভাজন এবং অনিশ্চয়তায় পরিপূর্ণ এই সময়ে সত্যকে কি সত্যিই আর সহজে গ্রহণ করা সম্ভব? ইতিহাসের বিভিন্ন পর্বে মানুষ তার ক্ষুদ্র স্বার্থ, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক-সামাজিক প্রয়োজনে সত্যকে ব্যবহার করেছে; কখনও তার উপর মিথ্যার প্রলেপ দিয়েছে, কখনও তাকে আড়াল করেছে, আবার কখনও সচেতনভাবে বিকৃত করেছে। ফলে সত্যকে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা যেমন ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তেমনই তাকে স্বীকার করার সদিচ্ছাও আজ গভীর সংকটের মুখে।
তবুও মানুষের এই অবিরাম প্রচেষ্টা সত্যের অস্তিত্বকে টলাতে পারেনি। সত্য যেন পাহাড়ের মতো—স্থির, অচঞ্চল এবং সময়ের অভিঘাতের ঊর্ধ্বে। পরিবর্তিত হয়েছে মানুষ, বদলেছে তার বিশ্বাস, মূল্যবোধ ও ক্ষুদ্র স্বার্থ; কিন্তু সত্য তার নিজস্ব অস্তিত্বে অপরিবর্তিত থেকেছে। আর সেই সত্যের অনুসন্ধান থেকে যারা কখনও বিরত থাকেনি, ইতিহাস তাদের জন্য প্রায়শই যন্ত্রণা, নিপীড়ন এবং নির্বাসন বয়ে এনেছে। ব্যক্তি, দল, জাতি কিংবা রাষ্ট্র—প্রতিষ্ঠিত ক্ষমতার নানা কাঠামোই তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।
George Orwell-এর বহুল উদ্ধৃত উক্তি—“In a time of universal deceit, telling the truth is a revolutionary act”—এই অবস্থানটিকেই এক তীব্র রাজনৈতিক তাৎপর্য প্রদান করে। অন্তর রঙ্গ প্রযোজিত “কালচক্র” সেই অঙ্গীকারকেই স্বীকৃতি দেয়। Henrik Ibsen-এর কালজয়ী নাটক An Enemy of the People অবলম্বনে নির্মিত এই নাটক সত্যের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠতা এবং স্বার্থের রাজনীতিকে প্রশ্ন করে। একবার সত্য চেতনার গভীরে প্রবেশ করলে তাকে কি আর নির্বাসনে পাঠানো যায়? তাকে কি মিথ্যার আবরণে চিরকাল ঢেকে রাখা সম্ভব? নাকি সত্য, তার সমস্ত যন্ত্রণা ও অস্বস্তি নিয়ে, শেষ পর্যন্ত ফিরে আসে—প্রশ্ন হয়ে, প্রতিবাদ হয়ে, এবং মানুষের বিবেকের এক অনিবার্য আহ্বান হয়ে?
শিল্পোদ্যোগী ও সাহিত্যিক প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মৃতিতে নাট্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা প্রদান- প্রসেনজিৎ বর্ধন ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
এই নাটক নারীবাদী সংগ্রাম ও রাজনৈতিক বিপ্লবের সংমিশ্রণ, যা জাতীয়তাবাদী আন্দোলনের ভেতরে নারীদের শোষণ, প্রান্তিকীকরণ এবং বিশ্বাসঘাতকতাকে তুলে ধরে। বৈশ্বিক উপনিবেশবিরোধী সংগ্রাম এবং বিষাক্ত পুরুষতান্ত্রিক ক্ষমতার সমীকরণের পটভূমিতে এটি ব্যক্তিগত পরিচয়, ও অস্তিত্ব রক্ষার অনুসন্ধানের গল্প উন্মোচন করে।
নাটকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাগনেস স্মেডলি— এক আমেরিকান নারী, যিনি ১৯১৭ সালে নিউ ইয়র্কে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। তিনি লালা লাজপত রায়, এম. এন. রায়, শৈলেন্দ্রনাথ ঘোষ এবং হেরম্বলাল গুপ্ত সহ নির্বাসিত বিশিষ্ট ভারতীয় বিপ্লবীদের সাথে যৌথভাবে কাজ করেন। যৌন নির্যাতন ও রাজনৈতিক চক্রান্তসহ তীব্র ব্যক্তিগত আঘাতের মুখোমুখি হওয়া সত্ত্বেও, অ্যাগনেস ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যের প্রতি অবিচল থাকেন।
পরবর্তীতে তিনি বিপ্লবী নেতা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (চট্টো)-র সাথে কাজ করতে বার্লিনে যান এবং তাঁর অনানুষ্ঠানিক সঙ্গিনী হন। তবে তীব্র উপদলীয় কোন্দল, আদর্শগত মতপার্থক্য এবং কুরুচিপূর্ণ চরিত্রহননের চেষ্টা অ্যাগনেসকে মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। পুরুষতান্ত্রিক বিপ্লবী মহল দ্বারা তিনি শোষিত ও প্রান্তিক হয়েছেন তা অনুধাবন করে, অ্যাগনেস নিজের আত্মপরিচয় ফিরে পেতে আন্দোলন ত্যাগ করতে বাধ্য হন।
“Angina Jure Bhor” is a theatre production that talks about losing cultural spaces which involves the disappearance of places, practices, and intangible aspects of a community’s heritage, driven by factors like globalization, urban development, climate change, conflict, and assimilation. This loss erodes community connection, identity, and valuable knowledge, leading to cultural homogenization and decreased societal resilience.
As the news of another iconic theatre auditorium of the city, named Circarena, built in 1976,being in ruins and decay resurfaces, we are left with the pertinent question of asking ourselves,“How long will the other theatre spaces/ auditoriums be able to keep afloat? Or it’s just a matter of time before they will be turned into ruins.
The play begins with the entry of a young research scholar named Nafiz, who visits Joydeb Debsharma, the present owner of an imaginary, old,and dilapidated theatre hall named RadhaRani Mancha, located somewhere in North Kolkata.
Joydeb Debsharma is an octogenarian living with his blind wife, Damayanti Sen, who is also suffering from mild cognitive impairment. Joydeb is initially hostile towards Nafiz and shows no interest in helping Nafiz with his research project, but after much persuasion, he finally gives in and starts narrating his story to Nafiz.
He is entrapped by the miraculous journey of a young Gomira Dancer from a small village of Khagail in Dinajpur, lured into the world of Kolkata theatre. As Nafiz navigates through the many mysteries of the RadhaRani Mancha, he realises the unparalleled love of this old man for theatre and this auditorium.