এক উন্মত্ত কালভৈরব
- 27 Aug, 26
- 06:00 PM - 08:00 PM
- Tapan Theatre: Kalighat
- বাংলার শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব নট নাট্যকার ও শিক্ষক শ্রী গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বর্ণময় জীবন অবলম্বনে নাটক — এক উন্মত্ত কালভৈরব। প্রযোজনা – টালিগঞ্জ সৃঞ্জয়।
- ১৮৪৪ সালের ২৮ শে ফেব্রুয়ারী কোলকাতার বাগবাজারের নীলকমল ঘোষ ও রাইমনি দেবীর দ্বিতীয় পুত্র গিরিশচন্দ্র জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলায় মাতৃবিয়োগ ও তার পরে পিতৃবিয়োগ গিরিশকে অনিয়ন্ত্রিত জীবনের পথে ঠেলে দেয়। কবি ঈশ্বরগুপ্তের অনুপ্রেরণায় তিনি কবিতা লেখা শুরু করেন। কিন্তু তাঁর মন জুড়ে থাকতো নাট্যভিনয়ের প্রবল আকাঙ্খা। দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে নিমচাঁদ দত্তর অভিনয় দিয়ে তার অভিনয় জীবন শুরু। বিনোদিনী, অমৃতলাল, তিনকড়ি, তারাসুন্দরী প্রমুখ বিখ্যাত নট নটিরা গিরিশ্চন্দ্রের শিক্ষায় সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে গিরিশ হয়ে উঠলেন এক অন্য মানুষ। অজস্র নাটক, গান কবিতা রচনা করে বাংলা নাটকের জনক, শ্রী রামকৃষ্ণের কালভৈরব ৮ই ফেব্রুয়ারী ১৯১২ সালে ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণলোকে গমন করেন।
Venue: Tapan Theatre
-
Premium @ ₹200
Stock:: 36 seats
Premium₹200
RELATED EVENTS
Garam Roti
- 13 Sep, 26
- 06:30 PM - 08:00 PM
- Kolkata Centre for Creativity EM Bypass,Anandapur,
তারাময়ী Anger Management School
- 30 Aug, 26
- 02:30 PM - 05:00 PM
- Tapan Theatre 37, Sadananda Road
Macbeth~What’s Done is Done
- 20 Sep, 26
- 07:30 PM - 08:50 PM
- Kalamandir 48, Shakespeare Sarani Rd
