পদ্মাবতী

  • Based on the timeless magnum opus of “Bard of Medieval Bengali Literature” Syed Alaol, Hangsadhwani’s Padmavati is an extraordinary dance-drama that brings alive a legendary tale of love, valour, sacrifice and grandeur. A never-seen-before theatrical spectacle, this monumental production features magnificent, larger-than-life sets, breathtaking visual arrangements, elaborate costumes and mesmerising choreography.
  • With an ensemble of over 50 performers bringing the epic to life, every frame unfolds like a living canvas of history and imagination. Blending the richness of Bengali literary heritage with spectacular stagecraft and artistic excellence, Padmavati transcends conventional theatre to emerge as THE GRANDEST BENGALI OPERA.

 

  • Produced by: Sumit Mukherjee and Pallabi Mukherjee
Share Event:

আত্মদাহ

  • যুদ্ধ শেষ। একাধারে বিজয়ী ও বিজিত হস্তিনাপুর। বানপ্রস্থে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, রানী গান্ধারী, জননী কুন্তী ও প্রাজ্ঞ বিদুর।
  • তাদের সেবায় নিয়োজিত এক নিষাধ, কিলক। বিদুর আতঙ্কিত হয় এক ভয়ংকর দর্শনে — অশ্বত্থামা; যোদ্ধা থেকে সাক্ষাৎ মৃত্যুর মূর্তিমান রূপ।
  • সুপ্ত ক্ষত পুনরায় জেগে ওঠে, বাক্য হয়ে ওঠে অস্ত্র, অভিশাপে বিস্ফোরিত হয় রাজার ক্ষুব্ধ ক্রোধ। উন্মোচিত হয় আজীবন লুকিয়ে থাকা এক বিস্ফোরক সত্য। আর বিদুর মুখোমুখি হয় নিজের সিদ্ধান্তের।
  • ‘আত্মদাহ’ মহাভারতের উত্তরকথাকে মনস্তাত্ত্বিক গভীরতায় পুনর্নির্মাণ করে—যেখানে শেষ রণক্ষেত্র কুরুক্ষেত্র নয়, মানুষের অন্তরাত্মা।
Share Event:

দৃষ্টির বাহির

  • “মানুষের চোখে দৃষ্টি না থাকলে, কি সে অন্ধ? আর চোখে দৃষ্টি থাকলেই কি মানুষ সত্যকে দেখতে পায়?”
  • আঠারো বছর পর অঞ্জন মুখার্জি  মুখোমুখি হয় চিকিৎসক ডঃ রঞ্জনা সান্যালের । অঞ্জন বর্তমানে দৃষ্টিহীন। দীর্ঘ বিচ্ছেদের পর  সামনাসামনি হয়ে অঞ্জনের মনে জমে থাকা বহু বছরের প্রশ্ন একে একে সামনে আসে। কেন রঞ্জনা একদিন তাকে ছেড়ে চলে গিয়েছিল? কীভাবে নিভে গেল তার চোখের আলো? আর এর নেপথ্যে লুকিয়ে ছিল কোন রহস্য ?
  • অতীতে অঞ্জন ও রঞ্জনার মধ্যে গড়ে উঠেছিল এক গভীর ভালোবাসার সম্পর্ক। তাদের পরিচয় করিয়ে দিয়েছিল অঞ্জনের বন্ধু সুমন। ভালোবাসা থাকা সত্ত্বেও কেন তাদের এক হওয়া হলো না? কে রচনা করেছিল তাদের বিচ্ছেদের ষড়যন্ত্র ? কীভাবে বিশ্বাসের আড়ালে বোনা হয়েছিল প্রতারণার জাল? তাদের কথোপকথনের মধ্য দিয়ে একে একে উন্মোচিত হতে থাকে অতীতের ভালোবাসা, বিশ্বাস,ঈর্ষা ,বন্ধুত্ব,বিশ্বাসঘাতকতা ও অনুশোচনার এক গভীর মানবিক কাহিনী ।
  • অন্যদিকে, অতীতের সত্য প্রকাশ্যে আসতেই সুমন মুখোমুখি হয় নিজের বিবেকের। অপরাধবোধ ও অনুশোচনা তাকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে? ভালোবাসা কি কখনও ছলচাতুরি ও ষড়যন্ত্রের মাধ্যমে অর্জন করা যায়? নাকি প্রকৃত ভালোবাসার জন্য প্রয়োজন এক নির্মল হৃদয় ?এই প্রশ্নগুলিই উঠে আসে নাটক ‘দৃষ্টির বাহিরে’-তে। “
Share Event:

প্রাইস

  • The Price is a play by Arthur Miller in Hindi. The play was awarded the Best Play in Triveni Theatre Festival 2026 and was showcased in the Bharat Rang Mahotsav 2026.
  • The plot is composed around an old house and old furniture, which are to be sold as the house is getting demolished. The house and his late owner was taken care of by his son Vijay, while the younger son Sanjay deserted them for his career dream.
  • Vijay is a police officer, struggling with his finances and Sanjay is muti millionaire doctor. The brothers are meeting after 16 years during which both of them developed a huge gap in their relationship. The play covers conversation between them in presence of Vijay’s wife Anita and the furniture buyer Chaddhaji.
  • The play shows the need for close bonding in relationship and values, which are getting eroded by the assault of capitalism and money mindedness, greed and ambition. The play is a reflection of the society and a perfect drama with full of emotions and questions about morality.
Share Event:

রক্তকরবী

  • এই নাটকটি সত্যমূলক। এর ঘটনাটি কোথাও ঘটেছে কি না ঐতিহাসিকের ‘পরে তার প্রমাণসংগ্রহের ভার দিলে পাঠকদের বঞ্চিত হতে হবে। এইটুকু বললেই যথেষ্ট যে, কবির জ্ঞানবিশ্বাসমতে এটি সম্পূর্ণ সত্য।
  • ঘটনাস্থানটির প্রকৃত নামটি কী সে সম্বন্ধে ভৌগোলিকদের মতভেদ থাকা সম্ভব। কিন্তু সকলেই জানেন, এর ডাকনাম যক্ষপুরী। পণ্ডিতরা বলেন, পৌরাণিক যক্ষপুরীতে ধনদেবতা কুবেরের স্বর্ণসিংহাসন। কিন্তু এ নাটকটি একেবারেই পৌরাণিক কালের নয়, একে রূপকও বলা যায় না। যে জায়গাটার কথা হচ্ছে সেখানে মাটির নীচে যক্ষের ধন পোঁতা আছে। তাই সন্ধান পেয়ে পাতালে সুড়ঙ্গ-খোদাই চলছে, এইজন্যেই লোকে আদর ক’রে একে যক্ষপুরী নাম দিয়েছে। “
    “জেলেদের জালে দৈবাৎ মাঝে মাঝে অখাদ্য জাতের জলচর জীব আটকা পড়ে। তাদের দ্বারা পেট-ভরা বা ট্যাক-ভরার কাজ তো হয়ই না, মাঝের থেকে তারা জাল ছিঁড়ে দিয়ে যায়। এই নাট্যের ঘটনাজালের মধ্যে নন্দিনী-নামক একটি কন্যা তেমনিভাবে এসে পড়েছে। মকররাজ যে বেড়ার আড়ালে থাকেন সেইটেকে এই মেয়ে টিকতে দেয় না বুঝি। “
    রবীন্দ্রনাথ ঠাকুর
Share Event:

ফেলে আসা মেগাহার্টজ ও লাইটস ক্যামেরা রিয়েলিটি

ফেলে আসা মেগাহার্টজ

  • ‘Fele Asha Megahertz’ masterfully transports the audience into the heart of Bengal’s mofussil life, weaving a captivating tale that resonates with the complexities of small-town existence. Against the backdrop of societal upheavals and personal struggles, the play skillfully explores themes of divisive politics, domestic violence, and teenage awakening, painting a vivid picture of a bygone era.
  • At the centre of the narrative is a radio — a marker of the times through the songs it plays and the news it broadcasts. However, the radio also has a peculiar bond with the protagonist, who ends up being a social misfit — now consigned to a mental asylum — because he can only emote with cues from the radio.
  • As the story unfolds, the audience is transported on an emotional rollercoaster, leaving them spellbound by the raw intensity of the performances and the profound message conveyed.

লাইটস- ক্যামেরা- রিয়েলিটি

  • প্রকৃত অভিনয় শুধু মঞ্চে বা ক্যামেরার সামনে নয়, জীবনের প্রয়োজনেই মানুষ প্রতিদিন অভিনয় করে।
  • লাবণ্য পেশাদার অভিনেত্রী হতে পারেননি। শুটিং ফ্লোরে তিনি বারবার ব্যর্থ হন—সংলাপ ভুলে যান, আবেগ ফুটিয়ে তুলতে পারেন না। কিন্তু বাস্তব জীবনে, মেয়ের অসুখ ও সংসারের অভাবের চাপে তিনি যেভাবে বাড়িওয়ালাকে ঠকাতে স্বামীকে অসুস্থ দেখিয়ে পরিস্থিতি সামলান, সেখানেই তিনি সত্যিকারের অভিনেত্রী। মাতৃত্ব, দারিদ্র্য আর বেঁচে থাকার তাগিদই তাঁকে সেই অভিনয়ে সিদ্ধহস্ত করে তোলে।
  • নাটকটি দেখায় যে সিনেমার জগৎ অনেক সময় কৃত্রিম ও অর্থকেন্দ্রিক। সেখানে টাকা দিয়ে অভিনয় কেনা যায়। কিন্তু জীবনের মঞ্চে অভিনয় হয় বাধ্য হয়ে, হৃদয় দিয়ে। অনিমেষ যে ছবির সাফল্যের কৃতিত্ব সাধারণ মানুষের সংগ্রামকে দেন, সেটাও এই সত্যেরই প্রতিফলন।
  • নাটকটি বলতে চায়—যারা জীবনের প্রয়োজনে প্রতিদিন ভূমিকা পালন করেন, তাঁরাই আসল অভিনেতা-অভিনেত্রী।
Share Event: