পঞ্চবিদ্যা
- 06 Nov, 26
- 06:00 PM - 10:00 PM
- Mohit Moitra Mancha: Kolkata
- পঞ্চবিদ্যা শুধুমাত্র একটি নৃত্যনাট্য নয়, এটি এক সম্মিলিত সাংস্কৃতিক প্রয়াস। কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পীদের একত্রিত করে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং পৌরাণিক ভাবনাকে শাস্ত্রীয় নৃত্যের নান্দনিক ভাষায় তুলে ধরার এক অভিনব প্রচেষ্টা।
- দেবী দুর্গা ও দেবী কালীর দশ মহাবিদ্যার মধ্যে পাঁচ মহাবিদ্যা— মহাকালী, ছিন্নমস্তা, বগলামুখী, ধূমাবতী ও মাতঙ্গী—কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই কাহিনি। দেবীর এই পাঁচটি রূপের মধ্য দিয়ে ফুটে উঠবে নারীশক্তির পাঁচটি ভিন্ন স্বরূপ, জীবনের পাঁচটি গভীর দর্শন এবং সৃষ্টির অন্তর্নিহিত নানা রহস্য।
- আহার্য অভিনয় এবং শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন অভিব্যক্তির সমন্বয়ে এই প্রযোজনা দর্শকদের সামনে তুলে ধরবে এক অনন্য পৌরাণিক আখ্যান। তবে এই কাহিনির গভীরে রয়েছে আরও একটি মানবিক উপলব্ধি—একজন মা এবং তাঁর সন্তানের সম্পর্ক।
- একজন মা তাঁর সন্তানের জন্য কী করেন? তাঁর সন্তানের প্রতি তাঁর কর্তব্য ও দায়িত্ব কতখানি? একজন সন্তান তার মায়ের কাছ থেকে কী পায়? শুধু জন্ম নয়, একজন মা তাঁর সন্তানকে কীভাবে শক্তি, সাহস, আত্মত্যাগ, জ্ঞান, সংযম এবং জীবনের প্রকৃত অর্থের সঙ্গে পরিচয় করিয়ে দেন—সেই ভাবনাকেই পাঁচ মহাবিদ্যার পাঁচটি ভিন্ন রূপের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই নৃত্যনাট্যে।
- পাঁচ মহাবিদ্যার শক্তি ও দর্শনের মধ্য দিয়ে মাতৃত্বের এক গভীর, চিরন্তন এবং সর্বজনীন রূপকে আবিষ্কার করার এই যাত্রাই পঞ্চবিদ্যা।
- এই বিশেষ প্রযোজনাটি পরিবেশন করছে Rainbow Dance Troupe Barasat। পরিচালনায় রয়েছেন রাত্রি দাস । সম্পূর্ণ নৃত্যনাট্যটির রচনা করেছেন আয়ুষ সেনগুপ্ত। কলকাতার বিশিষ্ট ও স্বনামধন্য নৃত্যশিল্পীদের সম্মিলিত অংশগ্রহণে গড়ে উঠেছে এই বৃহৎ শিল্পপ্রয়াস।
- শিল্পী পরিচিতি.…
- – দেবী মহাকালী: Ratri Das
– দেবী বগলামুখী: Akash Dey Sarkar
– দেবী ছিন্নমস্তা: Devraj Chaudhary
– দেবী ধূমাবতী: Bittu Chakraborty
– দেবী মাতঙ্গী: Subha Jena
– মহাকাল: Arnab AJ Halder
– পার্বতী: Bikram Shah
– গণেশ: Souvik Biswas - এছাড়াও কলকাতার বহু বিশিষ্ট ও স্বনামধন্য শিল্পীর অংশগ্রহণে সমৃদ্ধ হয়েছে এই প্রযোজনা।
- মঞ্চায়নের বিবরণ
- প্রযোজনা: Rainbow Dance Troupe Barasat
- আলোক সজ্জায় – Dhanapati Mondal
- মঞ্চ শয্যায় – Santu Chakraborty
- রূপসজ্জায় – Kunal Nandy, Surjeet Tukai Basu
- নৃত্যের সরঞ্জাম প্রস্তুতি – Sahan Dhar
- ড্রেস
- পরিচালনা: Ratri Das
- সহ-পরিচালনা: Arnab AJ Halder
- নাট্যরচনা: Ayush Sengupta
|
Available Ticket : 390 |
Premium @ ₹150 06 November, 2026 |
First Come First Serve Basis | ₹150 |
RELATED EVENTS
ঠাকুরের আলোয় নটী বিনোদিনী
- 06 Dec, 26
- 06:00 PM - 09:20 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
ফিরিবার পথ নাই
- 14 Nov, 26
- 06:45 PM - 08:15 PM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
ইচ্ছেমতো পার্বণ ২০২৬-২৭
- 31 Dec, 26
- 10:00 PM - 06:00 AM
- Academy of Fine Arts 2, Cathedral Road Kolkata
