রক্তকরবী

                 রক্তকরবী

  • এই নাটকের ঘটনাস্থান যক্ষপুরী – যা গড়ে উঠেছে একটি সোনার খনিকে কেন্দ্র করে। এখানকার রাজা – মকররাজ নিজেকে একটি জটিল জালের অন্তরালে রেখে রাজ্য শাসন করেন। সাধারণ মানুষ তাঁকে দেখতে পায় না। রাজকার্য চালান রাজ্যের সর্দারেরা। মূলত সোনার খনির পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারেরাই এই রাজ্যের প্রজা। এই রাজ্যে তাদের পরিচয় তাদের পোশাকে লেখা সংখ্যায়। তাদের জীবনে আনন্দ, গান, প্রেম কিছুরই স্থান নেই। কেবলই হাড়ভাঙা পরিশ্রম। এমনকি নিজের ইচ্ছেমত দেশে ফিরে যাওয়ার স্বাধীনতাও তাদের নেই।
  • এই প্রাণহীন যান্ত্রিক নগরে মুক্তির বার্তা নিয়ে আসে প্রাণচঞ্চল যৌবনের প্রতীক নন্দিনী। জালের বন্ধন ছিন্ন করে রাজাকে দেখতে চায় সে। এই যক্ষপুরীর মানুষদের হারিয়ে যাওয়া মানবিকতাকে জাগিয়ে তোলে নন্দিনী। তার ভালোবাসার স্পর্শে বিপ্লবের স্বপ্ন ও বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে এখানকার শ্রমিকদের মনে। নন্দিনীর ডাক উপেক্ষা করতে পারেন না স্বয়ং মকররাজও। জালের বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসেন তিনি। নন্দিনী এবং শ্রমিকদের সঙ্গে তিনিও সর্দারদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।
  • পুঁজিবাদের নৃশংসতা এবং ক্ষমতার আস্ফালনের বিরুদ্ধে প্রাণের বিদ্রোহ নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটক এক শতাব্দী পরেও এখনো সমকালীন।  
  • সম্পাদনা ও নির্দেশনা: তথাগত চৌধুরী
  • মঞ্চ নির্মাণ: প্রদীপ পাত্র
  • আলোক সম্পাত: সুরজ বিশ্বাস
  • আলোক পরিকল্পনা: ধনপতি মণ্ডল (রিফ্লেকশন লাইট ডিজাইনিং কোম্পানি)
  • মঞ্চোপকরণ: সুপ্রিয় সুর
  • রূপসজ্জা: সঞ্জয় পাল
  • তাল বাদ্য: দীপ্তেশ মুখার্জি
  • ব্যাঞ্জো: নীলার্ঘ্য দত্ত
  • গিটার: অভিরূপ দে
  • প্রচার অলঙ্করণ: তর্পণ সরকার
  • ঋণ স্বীকার: সলিল চৌধুরী ও কবীর সুমন
  • বিশেষ কৃতজ্ঞতা: নিরঞ্জন গোস্বামী, ইন্ডিয়ান মাইম থিয়েটার, ন্যাশনাল মাইম ইনস্টিটিউট
Share Event:

মামলা জারি থাকবে

  • সময়টা ১৯৭২ সালের নভেম্বর মাস। আবহাওয়া ঠাণ্ডা। কিন্তু বাতাসে চাপা উত্তেজনা। কিছুদিন আগে শেষ হয়েছে ‘মুক্তিযুদ্ধ’। নকশাল-বাড়ি আন্দোলন স্তিমিত তবে শেষ হয়েছে কিনা বলা শক্ত।
  • কলকাতা এখন নতুন করে উত্তাল এক ধনী অবিবাহিতা প্রৌঢ়ার খুনের ঘটনায়। মাথার পেছনে বাড়ি মেরে নৃশংস ভাবে খুন করা হয়েছে মহিলাকে। ওনার এক মাত্র সঙ্গী এক পরিচারিকা তখন বাড়িতে ছিলেন না। অল্প বয়সী এক যুবক, যাকে মহিলা বিশেষ স্নেহ করতেন তিনি সেদিন তাঁর বাড়িতে এসেছিলেন। পরিচারিকা মাঝে অল্প সময়ের জন্য বাড়িতে ফেরেন এবং বন্ধ দরজার বাইরে থেকে গলার আওয়াজ শুনে তার ধারণা হয় সেই যুবক ও মহিলা গল্প করছেন।
  • সেই যুবকের বিচার শুরু হয়েছে। যুবকের আত্মপক্ষ সমর্থনে একটাই যুক্তি – মহিলা যখন খুন হয়েছেন তিনি বাড়ি ফিরে এসেছিলেন। এ ব্যাপারে সাক্ষী তার স্ত্রী। আর কোন সাক্ষী নেই।
  • যুবকের হয়ে মামলা লড়ছেন কলকাতার এক বিখ্যাত ব্যারিস্টার। তখনকার নিয়মে জুরীরাও আছেন। যুবক মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন। সেখানেই তাঁর সাথে আলাপ তাঁর বর্তমান স্ত্রীর – যার সাক্ষ্য এখন তাঁর একমাত্র ভরসা। এই মহিলা ওদেশে থিয়েটারে যুক্ত ছিলেন। গান জানেন। এদেশে বারে গান করেন সংসার চালাতে। যুবকের তেমন কোন আয় নেই। মহিলার পরিবার শেষ হয়ে গিয়েছে খান সেনার হাতে ‘অপারেশন সার্চলাইট’-এ।
  • যুবকের গলার খুব কাছে ফাঁসীর দড়ি এসে গিয়েছে দুটি ঘটনায়।
    এক – জানা গিয়েছে মৃতা মহিলা তাঁর বিপুল সম্পত্তি দিয়ে গিয়েছেন যুবককে। আর দুই – আইনের বিচারে পতিব্রতা স্ত্রীর স্বামীর সমর্থনে সাক্ষ্যের কোন আইনি গুরুত্ব নেই। তাঁর ক্ষুরধার বুদ্ধি প্রয়োগ করে লড়ে চলেছেন ব্যারিস্টার সাহেব। কিন্তু কাজ হচ্ছে না বিশেষ। দড়ির ফাঁস আরও চেপে বসছে যুবকের গলায়।
  • এই সময় সেই যুবকের স্ত্রীকে দেখা গেল সে এসেছে সাক্ষ্য দিতে – আসামী পক্ষের হয়ে নয়, বাদী পক্ষের হয়ে! সকলে হতবাক। কেন এই বিপরীতমুখী চলন? এরপরেও কি ব্যারিস্টার সাহেব পারবেন মক্কেলকে বাঁচাতে?
  • এর থেকেই উন্মোচিত হতে থাকে সত্য এবং তার সাথে আরও অনেক প্রশ্ন। আইন কি সত্যিই সবার না আইন তার যে আইনি বিচারের জন্য কড়ি গুণতে পারে? যেভাবে বিচার প্রক্রিয়া চলে তাতে কি পুরো সত্য উদ্ঘাটন নিশ্চিত করা যায় – বিদেশী আদালতে যাকে বলা হয় ‘The whole truth”? যে কোন বিচার সভায় একটি ঘটনার বিচার হয়, কখনোই বিচার হয় না কোন প্রেক্ষিতে সেই ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিত বাদ দিয়ে ঘটনার বিচার করে আমরা সমাজের কি উপকার করছি? এতে কি আমরা শুধু সমাজে কোন ব্যাধির উপসর্গের চিকিৎসা করছি না? মূল রোগ সারানোর সাথে এর যোগ কোথায়?

 

  • November of 1972, Calcutta. The weather is cold but the air is tense. The ‘Bangladesh liberation war’ has ended some time ago. The Naxal-Bari movement has subsided, but it is difficult to say whether it is over.
  • Calcutta is now in a new turmoil over the murder of a rich unmarried old woman. The woman was brutally murdered by hitting her in the back of the head with a blunt instrument. Her only companion, a maid, was not at home at the time. A young man, whom the woman was particularly fond of, came to her house that day. The maid returned home for a short time and hearing voices from outside the closed door, she thought that the young man and the woman were in conversation. The trial of the young man, accused of the murder, has begun. The young man’s only argument in his defense is that he had returned home when the woman was murdered. The only witness in this regard is his wife.
  • A famous barrister is fighting the case for the young man. There is also jury as per the rules of that time. The young man was involved in the liberation war. That is where he met his current wife – whose testimony is now his only hope. This woman was involved in theater in Bangladesh. Now she sings in bars in India to support her family. The young man has no income. The woman’s family was destroyed by the Khan army in the notorious ‘Operation Searchlight’.
  • The noose has come very close to the young man’s neck in two incidents. One – it is now known that the deceased woman gave her huge property to the young man. And two – in the law, the testimony of a devoted wife in support of her husband has no legal value. The barrister is fighting with his sharp intellect. But nothing is really working. The noose is tightening around the young man’s neck. At this time, it was seen that the young man’s wife had come to testify – not for the accused, but for the plaintiff! Everyone was shocked. Why this contradictory move? Even after this, will the barrister be able to save his client?
  • From this, the truth begins to be revealed and many more questions arise. Is the law really for everyone or is it to serve those who can pay for it? Can the way the judicial process is conducted ensure the disclosure of the complete truth – what is called ‘The whole truth’ in British courts? In any courtroom, an incident is tried, but the context in which that incident occurred is never considered. What benefit are we doing to society by judging the incident without this context? Are we not just treating the symptoms of a disease in society? How can this then be expected to cure the root disease?
  • And another question cannot help but arise. An act of a civilian is branded a crime, calling for capital punishment. However, ​​if he is wearing a government uniform, that same act or a much bigger heinous act is not considered a crime. What is the explanation?
Share Event:

রূপকথার কেলেঙ্কারি ও ববি

কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’র ছোটোদের বিভাগ প্রযোজিত দুটো নাটক

বাদল সরকার রচিত
রূপকথার কেলেঙ্কারি

এবং

বিজয় তেণ্ডুলকর রচিত ও
প্রভাত মুখোপাধ্যায় অনূদিত
ববি

নির্দেশনা : দীপ্তেশ্বর মণ্ডল
সহযোগী : মধুলেখা দত্ত

Share Event:

उभयचर

  • Ubhaychar (Amphibian Man) is a thought-provoking drama that explores the relationship between science, morality, nature, and human greed. The play revolves around the extraordinary character of Icthyendar, a young man who can live both on land and underwater after a scientific operation performed by Dr. Salvador.
  • One of the most important themes of the play is the conflict between science and society. Dr. Salvador represents scientific progress and innovation. His experiment on Icthyendar was originally done to save a dying child, but society misunderstands his intentions. During the trial, religious and social authorities accuse him of interfering with God’s creation. This conflict shows how society often fears or rejects new scientific ideas.
  • Another major theme is human greed and exploitation. Pedro Zurita represents selfishness and materialism. Instead of seeing Icthyendar as a human being, he sees him as a tool to collect pearls from the ocean and increase his wealth. His actions demonstrate how greed can lead people to exploit others without compassion.
  • The play also explores the contrast between the natural world and human civilization. Icthyendar feels peaceful and free in the ocean but uncomfortable in the polluted and selfish world of humans. Through this contrast, the drama suggests that humans have lost their harmony with nature.
  • Love and innocence are also important elements in the story. Icthyendar’s love for Florina is pure and sincere. However, misunderstandings and manipulation by Pedro create tragedy and emotional conflict.
  • Overall, Ubhaychar is not only a dramatic story but also a philosophical reflection on the ethical limits of scientific experimentation, the destructive nature of greed, and the importance of respecting both humanity and nature.
  • CREDITS :
    PT. DISHARI CHAKRABORTY, JOY CHANDRA CHANDRA, PEDDRO SUDIPTO KUNDU, DIPANKAR DEY, MANAS BHATTACHARYA, ROBIN NASKAR, RITOBRATA NASKAR, BISWAJIT BISWAS, SOURODIP CHAKRABORTY ( REMO) , SAPTARSHI BHATTACHARYA AND SUCHANDRA BHATTACHARYA.
    OFF STAGE : TARUN, UMEAH BISWABONDHU, MOUSUMI AND OTHERS.
Share Event:

পরাণসখা

পরাণসখা

  •  বড় ও ছোট পর্দার টগবগে চিরযুবক,সদাহাস্যময়,সবার প্রিয় অভিনেতা শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে চেনে আপামর বাঙালি দর্শককুল।কিন্তু নাট্যকার পরাণ বন্দ্যোপাধ্যায়কে ততটা আমরা চিনি কি?
  • ৭ অক্টোবর সন্ধ্যায় আসুন পরিচয় করি এই প্রখ্যাত তারকার নাট্যকার সত্তার সঙ্গে।ওই সন্ধ্যটি আমরা,অর্থাৎ হাতিবাগান কাব্যকলা মনন সাংস্কৃতিক গোষ্ঠী যাপন করবো নাট্যকার পরাণ বন্দ্যোপাধ্যায়কে।
  • অনুষ্ঠানের প্রথমে থাকছে ভেন্টোপলাশ অর্থাৎ ‘ভূতো’ নাটক ও মীরাক্কেলখ্যাত জনপ্রিয় ভেন্ট্রিলোকুইস্ট পলাশ অধিকারীর সঙ্গে তার মজার কথা বলা পুতুল তিনতিনকে নিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে নাট্যাভিনয় বিষয়ে একটি টক শো।
  • তারপরেই থাকছে নবনীতা দাস মুখার্জির পরিচালনায় পরাণ বন্দ্যোপাধ্যায় রচিত হাসির নাটক ‘পার্টনার’এর মঞ্চায়ন।
  • বিরতির পর থাকছে সুমিত কুমার রায়ের পরিচালনায় পরাণ বন্দ্যোপাধ্যায় এর আরেকটি বাস্তবজীবনভিত্তিক নাটক ‘সংবিৎ’।
  • দুটি নাটক সম্পূর্ণ ভিন্ন রসের হলেও মূল সুর একটিই:জীবনের কঠিন মাটিতে পথ চলতে চলতে আশায় বুক বেঁধে সাহসের ডানায় ভর করে মুক্তির সন্ধানে স্বপ্নউড়ান।
Share Event:

কল্যাণ সুন্দরিকা

কল্যাণ সুন্দরিকা

  • কল্যাণ সুন্দরিকা একটি মৌলিক নৃত্য-নাট্য প্রযোজনা, যেখানে হিন্দু পুরাণের অন্যতম গভীর কাহিনি—শিব ও সতীর আখ্যান—এক স্বতন্ত্র শিল্পদৃষ্টিতে নতুনভাবে উপস্থাপিত হয়েছে।
  • কাহিনির সূচনা পবিত্র কাশীতে, যেখানে বিশ্বেশ্বরের আরাধনা শেষে কালভৈরব দেবী অন্নপূর্ণার সান্নিধ্যে উপস্থিত হন। দেবীর বর্ণনার মধ্য দিয়ে দর্শক প্রবেশ করেন সতীর জীবনের সেই কালজয়ী যাত্রায়—তাঁর নিষ্পাপতা, ভক্তি, অন্তর্জাগরণ এবং দক্ষের যজ্ঞকে ঘিরে ঘটে যাওয়া সেই মহা-ঘটনাপ্রবাহে, যা বদলে দিয়েছিল মহাজাগতিক ভারসাম্য।
  • শিব, সতী, দক্ষ, প্রসূতি, নারায়ণ সহ বহু দেব-দেবীর উপস্থিতিতে নৃত্য, সংগীত ও দৃশ্যকল্পের এক সমৃদ্ধ সমন্বয়ে এগিয়ে চলে এই কাহিনি। এর চূড়ান্ত পর্বে বীরভদ্র ও ভদ্রকালীর আবির্ভাব কাহিনিকে পৌঁছে দেয় এক শক্তিশালী ও আবেগঘন নাট্য-অভিজ্ঞতায়।
  • প্রামাণ্য পৌরাণিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হলেও, নবনির্মিত চিত্রনাট্য, মৌলিক সংগীত, নৃত্যপরিকল্পনা ও স্বতন্ত্র মঞ্চভাষার মাধ্যমে কল্যাণ সুন্দরিকা পরিচিত কাহিনিকে তুলে ধরে এক নতুন শিল্পরূপে—যেখানে ভক্তি, আবেগ, নৃত্য, সংগীত ও ভারতীয় নন্দনতত্ত্ব মিলিত হয়ে উদ্‌যাপন করে শিব ও শক্তির চিরন্তন সত্তাকে।
  • প্রযোজনা ও পরিচালনা — সৈকত সামন্ত
  • ফটোগ্রাফি ও সৃজনশীল পরিচালনা — অনির্বাণ মণ্ডল

 

  • Kalyan Sundarika is an original dance-theatre production that reimagines one of the most profound episodes from Hindu mythology-the story of Shiva &Sati—with a fresh artistic vision rooted in authentic scriptural traditions.
  • The production opens in the sacred city of Kashi, where Kal Bhairava arrives at the abode of Goddess Annapurna after paying homage to Vishweshwara.
  • As the eternal Mother narrates the tale, the audience is drawn into the timeless journey of Sati-her innocence, devotion, inner awakening, and the fateful events surrounding Daksha’s yajna that forever altered the cosmic order.
  • Featuring the divine presence of Shiva, Sati, Daksha, Prasuti, Narayana, and a host of celestial beings, Kalyan Sundarika unfolds through an evocative blend of dance, music, and visual storytelling. The narrative culminates in the awe-inspiring manifestation of Veerbhadra and Bhadrakali, transforming a familiar myth into an emotionally powerful theatrical experience.
  • While inspired by authentic mythological sources, the production presents an original interpretation through a newly written script, original musical compositions, intricate choreography, and a distinctly cinematic theatrical language. Every scene has been crafted to celebrate the beauty of Indian aesthetics while offering audiences a fresh perspective on a story.
  • More than a retelling of mythology, Kalyan Sundarika is an immersive artistic experience-where devotion, emotion, music, movement, and visual grandeur come together to celebrate the timeless spirit of Shiva and Shakti.
  • Devi Annapurna – Konineeka Bannerjee

  • Biseswar shiv – Dr . Nirmalya Bannerjee
  • Kal Bhairav – subhojit khush das
  • Sati – paromita Bannerjee
  • Daxa prajapati – Dipayan Ghosh
  • Prasuti – pekham Das
  • Veerbhadra – Hriday
  • Bhadrakali – Saikat Samanta
  • Production & direction – Saikat Samanta
  • Creative Director – Anirban Mondal
  • Script – Debopam Das
  • Music composition – Amit Ghosh
Share Event:

অবাঞ্ছিত শব্দগুচ্ছ

  • Abanchito Sobdoguchho by Nandikar, written by Saptarshi Maulik & directed by Sohini Sengupta. It explores the shifting ideals and complexities of student politics, the declining appreciation for the mother tongue, and the harsh consequences of misdirected choices in youth.
  • Examines the initial idealism of student movements, the formation of organizations, and how ideological deviations can lead to internal fractures and destruction.
  • Reflects on contemporary educational setups where native languages face neglect and professional pursuits overshadow cultural roots.
  • Focuses on how peer pressure or misguided encouragement can push young students into making grave mistakes, leading to personal isolation, tragic loss, and emotional ruin.
Share Event:

রক্তকরবী

 Celebrate this Durga Puja with Raktakarabi

  • Enter যক্ষপুরী (Yakshapuri), a city built on gold, ruled by fear, and stripped of everything that makes us human. Deep beneath its iron walls, men toil endlessly in the darkness, digging for gold for a king they have never seen. Here, names have disappeared Human beings have become numbers. Desire has become greed, freedom has become rebellion, and life itself has been reduced to a machine of production.
  • Behind an impenetrable web of iron mesh sits the king, powerful, wealthy, and utterly alone.And then, Nandini arrives.
  • Played by Chaiti Ghoshal, Nandini carries no weapon, no wealth, and no power, only the radiant force of life itself. Adorned with the vivid red oleanders that give the play its name, she brings colour into a world consumed by gold.
  • She speaks where others remain silent. She questions what others have accepted. She laughs where others have forgotten how to live.
  • Her beloved Ranjan remains an elusive presence, but Nandini’s search for him becomes something far greater: a search for love, freedom, human dignity, and the possibility of breaking free from a world that has forgotten its own soul.
  • As Nandini moves through the rigid hierarchy of যক্ষপুরী , she awakens something long buried within its people. Miners, scholars, officials, and even the king himself, begin to confront the emptiness of the world they have created.
  • For the king, Nandini represents the one thing his immense wealth cannot buy and his absolute power cannot possess: freedom.
  • Written by Nobel Laureate Rabindranath Tagore in 1923-24, Raktakarabi remains astonishingly relevant today, a haunting meditation on unchecked power, greed, industrialisation, environmental destruction, and the cost of treating human beings as mere instruments of production.
Share Event:

নরক গুলজার

বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাটককার শ্রী মনোজ মিত্রের ‘নরক গুলজার’ ‘নরক গুলজার’ নাটকটি বাংলা থিয়েটারের ইতিহাসে এক মাইলফলক

  • সৃষ্টির কর্তা ব্রহ্মা! মৃত্যুর যম! জীবন মরণের পাটিগণিত কষেন তাঁরাই! নথিভুক্ত করেন চিত্রগুপ্ত! কিন্তু এখানে ব্রহ্মা ব্যস্ত অন্য অঙ্কে…গদির অঙ্কে! ক্ষমতার লোভেই মর্তের মৃত যত ভন্ড দালাল যোতদার পুনর্জন্ম নিয়ে ফিরতে চায় পৃথিবীতে! তারা কিডন্যাপ করে যমরাজেরই স্ত্রীকে! অসহায় যম যায় ব্রহ্মার দরবারে। নারদ বাঁটুল বিশ্বাসের ছদ্মবেশে ঢোকে নরকে অপরাধের সমীকরণ বুঝতে! মরণ তো শুধু অত্যাচারীর হয় না, গরীব অত্যাচারিতও মরে! মানিকের মত! যমের স্ত্রীকে উদ্ধারের নামে ‘কর্তা’ যাকে ঠেলে দেন নরকের অন্ধকারে!
  • সেখানে ক্ষমতালোভী রাষ্ট্রশক্তি তার গদি টিকিয়ে রাখার ‘দায়ে’ আঁতাত করে শোষকের সাথে। যত চোর-চিটিংবাজ-গুন্ডা-দালাল-খুনি হয়ে ওঠে শাসকের ‘জোটসঙ্গী’! আর গরীব সাধারণ জনগণ দাবার বোড়ে। এই যেন আমাদের দেশের রাজনীতির সনাতন ধর্ম! উপমহাদেশের রাজনীতির হাতবদল হলেও ভোলবদল হয়নি কোনভাবেই। তাই মনোজ বাবুর এই কালজয়ী নাটক আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং সুদূর ভবিষ্যতেও হয়তো এই টেক্সট আরও প্রাসঙ্গিক এবং আরও প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে – আজকের দিনে দাঁড়িয়ে এই আশঙ্কাও একেবারেই অমূলক নয়! ব্রহ্মা যখন ঘোষণা করেন,’আমার তো গদির মোহ কোনদিনই নেই।’ আনমনেই ঠোঁটের কোণে একটা চওড়া হাসি আসে। সত্যিই! সাহিত্যিকেরা কি ভবিষ্যৎ দ্রষ্টাও হন?
  • পলিটিক্যাল স্যাটায়ারের এক উৎকৃষ্ট নিদর্শন ‘নরক গুলজার’। তখনও আমরা শাসকের বিরুদ্ধে সমবেতভাবে লড়াই করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখনও আমরা মাঠে ময়দানে রাজপথে বারবার জোট বাঁধছি, কিন্তু এই শোষণের ভিত কোনভাবেই টলাতে পারছি না! শাসক তার আধিপত্যবাদের দর্শন সমাজে সংসারে নিপুণ হাতে চারিয়ে দিচ্ছে। কোথাও ধর্মের নামে পাপ-পূণ্যের দোহাই দিয়ে…কোথাও পেশিশক্তির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের আবহাওয়া সৃষ্টি করছে। যে ভয় কাটিয়ে আমাদের ক্ষমতা নেই মেরুদন্ড সোজা করে দঁড়ানোর! আর এই অন্ধকারে যাঁর কাছে সত্য চেয়ে, জীবন চেয়ে, আলো চেয়ে দরবার করা যায়, সেই ভগবান নিদ্রাচ্ছন্ন। তাই নাট্যকারের আক্ষেপ, ‘ভগবান নিদ্রা গিয়েছেন…’।
  • আজও দেশ তথা রাজ্য জুড়ে যখন খুন ধর্ষণ দুর্নীতি লুঠপাট চলছে, তখনও সেই ভগবান যেন ঘুমিয়ে আছেন অকাতরে! এই নিদ্রা কবে ভাঙবে জানি না। তবে আমাদের উচিত এই ঘুমকে ব্যঙ্গ করা। হাতুড়ির আঘাতে এই ঘুম ভেঙে দেওয়া। মানুষকে আরেকভাবে সচেতন করা। জাগিয়ে তোলা।

ব্রহ্মা : Rajat Ganguly
নারদ : Goutam Halder
মানিকচাঁদ : Debapratim Dasgupta
ঘোড়ুই : Subrata Chowdhury
চিত্রগুপ্ত : Priyajit Banerjee
ফুল্লরা : Arpita Sen

Share Event: